চিদাম্বরমের জামিন খারিজের নির্দেশের ৪৮ ঘণ্টাতেই অবসর বিচারপতির

আইএনএক্স মিডিয়া কাণ্ডে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায় মঙ্গলবারই। ঘটনার পর থেকেই গ্রেফতারির খাঁড়া ঝুলছে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে।

আইএনএক্স মিডিয়া কাণ্ডে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায় মঙ্গলবারই। ঘটনার পর থেকেই গ্রেফতারির খাঁড়া ঝুলছে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে। সিবিআই ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। এদিকে, যে বিচারপতি চিদাম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দেন , সেই বিচারপতি সুনীল গৌর এই রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই অবসর গ্রহণ করতে চলেছেন।

চিদাম্বরমের জামিন খারিজের নির্দেশের ৪৮ ঘণ্টাতেই অবসর বিচারপতির

প্রসঙ্গত, বিচারপতি গৌর গত ৭ মাস ধরে এই মামলার আগাম জামিনের বিষয়ে রায়দান রিজার্ভে রেখেছিলেন। এরপর তাঁর অবসরের ৪৮ ঘণ্টার মধ্যে তিনি প্রাক্তন অর্থমন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেন। পাশাপাশি, এই মামলার রায়দানের সময় তিনি বলেন, 'এই মামলা আর্থিক তছরুপের একটি অনন্য ঘটনা'। পাশাপাশি, তিনি চিদাম্বরমের ওপর থেকে গ্রেফতারির রক্ষাকবচও তুলে নেন।

এমন এক পরিস্থিতিতে বিচারপতির অবসরের সময়ে চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করার বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে টুইট তোপ আসে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার তরফেও। প্রসঙ্গত, বিচারপতি সুনীল গৌরের আওতায় শুনানি চলেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের আত্মীয় ব্যবসায়ী রাতুল পুরীর আর্থিক তছরুপের মামলারও। রাতুলের বিরুদ্ধে ব্যঙ্ক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+