২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজত চিদাম্বরমের, ছাড়ছেন তিহার জেল

২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজত চিদাম্বরমের, ছাড়ছেন তিহার জেলআইএনএক্স মিডিয়া অর্থ তছরুপের মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্ল

২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজত চিদাম্বরমের, ছাড়ছেন তিহার জেল আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপের মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লি কোর্ট। ইডির দায়ের করা মামলার ভিত্তিতে বিপত্তি আরও বাড়ল এই কংগ্রেস নেতার। এর পাশাপাশি তিহার জেলও ছেড়ে দেবেন চিদম্বরম।

২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজত চিদাম্বরমের, ছাড়ছেন তিহার জেল

এদিন রায় দেন বিশেষ বিচারক অজয় কুমার কুহার। এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে ১৪ দিনের হেফাজতের আবেদন জানায় ইডি। চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের আবেদন করে তদন্তকারী সংস্থা, তাদের সেই আবেদনে সম্মতি দেয় আদালত। পাশাপাশি পি চিদাম্বরমকে বাড়ির খাবার, আলাদা একটি ঘর এবং পশ্চিমি শৌচাগারের পাশাপাশি ওষুধের অনুমতি দিয়েছে আদালত।

তাঁর এসি ঘরের আবেদনের বিরোধিতা করে ইডি। আদালতে তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, '‌আমরা তাঁর নিরাপত্তার দিকটি খেয়াল রাখব। বাড়ির খাবার, পশ্চিমি শৌচাগার এবং পরিবারের লোকেরা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন'‌। ইডির পাশাপাশি সিবিআইয়ের দায়ের করা মামলাতেও হেফাজত বেড়ে ২৪ অক্টোবর করে আদালত।

সিবিআই এ বছরের ২১ অক্টোবর গ্রেফতার করে পি চিদাম্বরমকে। হাইকোর্টে তাঁর অন্তর্বতীকালীন জামিনও খারিজ হয়ে যায়। গ্রেফতারের পর তিনি গোটা রাত পুলিশ হেফাজতেই থাকেন। এরপর তাকে জেল হেফাজতে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+