ফের চিদাম্বরম পুত্রের দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে ইডির হানা

আইএনএক্স মিডিয়ার টাকা তছরুপের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আইএনএক্স মিডিয়ার টাকা তছরুপের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের ঘটনায় এর আগে সমন পাঠালেও হাজিরা দেননি কার্তি। ফলে বৃহস্পতিবার ফের একবার সমন পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে।

ফের চিদাম্বরম পুত্রের দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে ইডির হানা

গতবছরের মে মাসে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইন অনুযায়ী কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে মামলা করে ইডি। সিবিআইও কার্তির বিরুদ্ধে আলাদা মামলা চালাচ্ছে। এই মামলায় কার্তির সঙ্গে রয়েছে শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী ও পিটার মুখার্জীর নাম।

অভিযোগ, আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের নিয়ম ভাঙার অভিযোগ ছিল। সেখানে আয়করের চোখরাঙানি থেকে বাঁচাতে কার্তি ঘুষ নেন। সেই কাজের জন্য দেওয়া ১০ লক্ষ টাকার একটি চেকও উদ্ধার করেছে সিবিআই। ফলে ষড়যন্ত্র, ঘুষ, লোকঠকানো সহ একাধিক মামলায় মামলা করা হয়েছে।

ভাউচারগুলি অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং লিমিটেড নামে একটি সংস্থার নামে ইস্যু করা হয়েছে যেটি পরোক্ষে কার্তির সংস্থা। এমনটাই অভিযোগ সিবিআইয়ের। যদিও এই সমস্ত অভিযোগই পি চিদাম্বরম ও তার পুত্র কার্তি চিদাম্বরম উড়িয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+