আর্থিক দুর্নীতি কাণ্ডে ইডি মামলায় চিদাম্বরমকে রক্ষা কবচ! সুপ্রিম কোর্ট দিল কোন নির্দেশ

বৃহস্পতিবারই পি চিদাম্বরমকে ৫ দিনের সিবিআই হেফাজত দিয়েছে বিশেষ আদালত। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় রীতিমতো সংকটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বৃহস্পতিবারই পি চিদাম্বরমকে ৫ দিনের সিবিআই হেফাজত দিয়েছে বিশেষ আদালত। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় রীতিমতো সংকটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই মামলায় শুধু সিবিআই নয়, ইডির তরফেও একাধিক অভিযোগ রয়েছে কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে। এদিন সুপ্রিম কোর্টে চলে চিদাম্বরমের ইডি সংক্রান্ত মামলা। সেই মামলায় শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী ২৬ অগাস্ট পর্যন্ত চিদাম্বরমকে কিছুতেই গ্রেফতার করতে পারবে না ইডি।

আর্থিক দুর্নীতি কাণ্ডে ইডি মামলায় চিদাম্বরমকে রক্ষা কবচ! সুপ্রিম কোর্ট দিল কোন নির্দেশ

এদিন সুপ্রিম কোর্টের তরফে চিদাম্বরমকে খানিকট স্বস্তি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়। ইডির গ্রেফতারির বিরুদ্ধে আগাম জামিনের প্রশ্নে তাঁকে আপাতত রক্ষা কবচ দিয়েছে। সোমবার এই বিষয়ে ইডি ও সিবিআইয়ের দুটি ভিন্ন ধারার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আর সোমবার পর্যন্ত আপাতত সিবিআইয়ের জেরার মুখে থাকবেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমনন্ত্রী পি চিদাম্বরম। যাঁর বিরুদ্ধে রয়েছে ৩০৫ কোটি টাকার দুর্নীতি মামলা। এছাড়াও রয়েছে আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডে একাধিক অভিযোগ।

উল্লেখ্য, বুধবার রাতে চরম নাটকীয়তা পেরিয়ে সিবিআই অফিসাররা চিদাম্বরমের দিল্লির জোর বাগের বাড়িতে ঢুকে পড়েন। অন্যদিকে, সেদিন ২৭ ঘণ্টা নিখোঁজ ছিলেন চিদাম্বরম। সেই নিখোঁজ রহস্যের সমাধান না হলেও , বুধবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যান সিবিআই অফিসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+