কাশ্মীর সীমান্তে অদৃশ্য অত্যাধুনিক দেওয়াল তুলছে ভারত, ঢুকতে পারবে না পাক জঙ্গিরা
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ১৯৮ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারতীয় সেনা। এর ফলে যেকোনও ধরনের অবৈধ অনুপ্রবেশকে সহজেই চিহ্নিত করে তা আটকানো সম্ভব হবে।
ভারত-পাকিস্তান সীমান্তে সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করছে ভারতীয় সীমা সুরক্ষা বল বা বিএসএফ। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ১৯৮ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারতীয় সেনা। এর ফলে যেকোনও ধরনের অবৈধ অনুপ্রবেশকে সহজেই চিহ্নিত করে তা আটকানো সম্ভব হবে।
সীমান্তে লেজার প্রযুক্তি ব্যবহার করতে চলেছে ভারত। কেউ সীমান্তের ওপার থেকে ঢোকার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে সঙ্কেত পৌঁছে যাবে কাছাকাছি থাকা সেনা পোস্টে। যার ফলে সহজেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জানা গিয়েছে, দিল্লির একটি আইটি ফার্ম সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে এই প্রযুক্তিটি তৈরি করেছে। বর্তমানে যে ধরনের লেজার দেওয়াল রয়েছে, এটি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে 'কবচ'।
বিএসএফ আধিকারিক জানিয়েছেন, এই লেজার দেওয়ালের সবচেয়ে বড় যেটা সুবিধা তা হল, অন্যগুলির মতো এটির আলো বা অন্য কোনও সঙ্কেত দেখা যায় না। একেবারে অদৃশ্য থাকে। কোনও জায়গায় এই নতুন অত্যাধুনিক লেজার দেওয়াল বসালে তা শত্রুপক্ষের চোখে পড়বে না। তবে শত্রুর আগমন ঘটলে সেই খবর সেনার কাছে পৌঁছে যাবে সহজেই।
ভারত-পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৩ হাজার কিলোমিটার। এর মধ্যে ১৯৮ কিলোমিটার হল আন্তর্জাতিক সীমান্ত। ৭৪০ কিলোমিটার হল লাইন অব কন্ট্রোল যা জম্মু ও কাশ্মীরে পড়ে। আর এখানেই পাকিস্তানিদের অনুপ্রবেশ ঠেকাতে সবসময় জাগ্রত থাকতে হয় সেনাবাহিনীকে।












Click it and Unblock the Notifications