উত্তর প্রদেশে ৩২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ! লক্ষ লক্ষ কর্মসংস্থান যোগী রাজ্যে
উত্তর প্রদেশের সর্বত্র উন্নয়ন ছড়িয়ে। এমনটাই দাবি সেখানকার বিজেপি নেতাদের। অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই উন্নয়নে ভফর করে এবার বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েছেন। সেখানে ৩২ লক্ষ কোটি টাকা বিনিয়োগে এক কোটি যুবকের কর্মসংস্থানের প্রক্রিয়া চলছে বলে দাবি প্রশাসনের।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিল্পে বিনিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে কথা বলেছেন সুনীল গালগোটিয়ার সঙ্গে। তিনি গালহগোটিয়স বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁদের মধ্যে হওয়া বৈঠকে রাজ্যের শিক্ষা ও আইনশৃঙ্খলার পরিস্থিতিও উঠে এসেছিল বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সুনীল গালগোটিয়া বলেছেন, রাজ্যে ৩২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তবে এই পরিস্থিতি তৈরি সম্ভব হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে। যে কারণে বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে সরকারের ওপরে।
সুনীল গালগোটিয়া বলেছেন, উত্তর প্রদেশের সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন যে সরকার উচ্চশিক্ষায় বেসরকারি বিনিয়োগকে সমর্থন এবং উৎসাহ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে উত্তর প্রদেশ দ্রুত দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিইও ধ্রুব গালগোটিয়া বলেছেন, জেওয়ারে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি রাজ্যের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এই উন্নয়নের ফলে প্রতিটি স্তরে রাজ্যের যুবকদের জন্য প্রচুর কাজের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রীর দৃঢ় সংলক্প ও দৃঢ় ইচ্ছাশক্তি উত্তর প্রদেশকে দেশ ও বিশ্বের মধ্যে স্বতন্ত্র পরিচয়ে প্রতিষ্ঠা করবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications