অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ভারত-বাংলাদেশ সীমান্তে, চালু হল ‘অ্যান্টি কাট-অ্যান্টি ক্লাইম্ব’
অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ভারত-বাংলাদেশ সীমান্তে, চালু হল ‘অ্যান্টি কাট-অ্যান্টি ক্লাইম্ব’
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কাঠামোকে শক্তিশালী করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। প্রযুক্তিগতভাবেও উন্নতি করা হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজকর্ম প্রায়শ্চই ঘটে। আর এই কর্মকাণ্ডকে বন্ধ করতে 'অ্যান্টি কাট-অ্যান্টি ক্লাইম্ব’ বেড়া চালু করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। এই বেড়া চালুর ফলে বিএসএফের আত্মবিশ্বাস আরও বাড়বে বলে জানিয়েছেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল অজয় সিং।

অ্যান্টি কাট-অ্যান্টি ক্লাইম্ব’ বেড়া কী
এই অ্যান্টি কাট বেড়া খুব মজবুত। এই বেড়া কেটে কেউ সহজে ভিতরে সহজে প্রবেশ করতে পারবে না। তাই সীমান্তে কুকর্মের অপরাধীদের সঙ্গে মোকাবিলা করতে আমাদের সাহায্যও করবে অ্যান্টি কাট-অ্যান্টি ক্লাইম্ব বেড়া। এটি জানিয়েছে বিএসএফ জওয়ানরা।

অজয় সিং কী বললেন
বিএসএফের ইন্সপেক্টর জেনারেল অজয় সিং জানান, আমরা ১১০ কিলোমিটার জয়গা যেখানে বেড়াহীন ছিল, সেখানে লো-কস্ট টেকনোলজি সলিউশন (LCTS) দিয়ে কাজ করে অ্যান্টি কাট-অ্যান্টি ক্লাইম্ব' বেড়া স্থাপন করেছি। ইতিমধ্যে ২০ কিলোমিটারের কাজ করা হয়েছে। খুব তাড়াতাড়ি পুরো কাজটি সম্পন্ন হবে বলে আশা রাখছি। সহজে এই বেড়া কাটা যাবে না। কেউ চাইলেও সহজে এটি দিয়ে ঢুকতে পারবে না। এটি বেড়া অনেকদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। আর প্রধান কথা হল এই বেড়া সবথেকে বেশি নিরাপত্তা প্রদান করবে। সেই সঙ্গে বিএসএফ বাহিনীকে আরও বেশি করে আত্মবিশ্বাসী করে তুলবে। এই বেড়া দিয়ে খুব তাড়াতাড়ি সীমান্তে বেড়াহীন জায়গাগুলিতে ঘেরা হবে।

সীমান্তে কত কিমি পর্যন্ত ঘেরা হবে
ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬ কিমি সীমান্ত যুক্ত রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ ২২১৬ কিমি। ৯৫০ কিমি সীমান্ত রয়েছে উত্তরবঙ্গ সীমান্তের। যার মধ্যে ১১০ কিমি বেড়া দিয়ে ঘেরা হবে।
প্রসঙ্গত, গত বছর বৈধ প্রমাণ ছাড়া অবৈধভাবে ৯৭ জন বাংলাদেশী, ১১৮ জন ভারতীয় ও বিদেশী নাগরিক সহ মোট ২২১ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ।












Click it and Unblock the Notifications