অসহিষ্ণুতা বিতর্কে আমিরের পাশে শাহরুখ
মুম্বই, ১ ডিসেম্বর : অসহিষ্ণুতা বিতর্কে মুখে খুলে সমালোচনার ঝড় সহ্য করেছেন আমির খান। এমনকী বলিউডের একাংশও তাঁকে বিদ্ধ করেছে। এহেন আমির পাশে পেলেন বলিউড বাদশা শাহরুখ খানের সমর্থন।
এর আগে অহিষ্ণুতা বিতর্কে মুখে খুলে সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ। এরপর আমিরের দশাও একই হয়েছিল। ফলে আমিরের অবস্থা বুঝতে পেরে ও নিজের অবস্থান স্পষ্ট করতে ফের মুখ খুললেন কিং খান।

শাহরুখ জানিয়েছেন, নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করার দরকার পড়ে না। দেশ ও দশের কথা ভেবে ভালো করলে ও ভালো ভাবলেই দেশপ্রেমিক হওয়া যায়।
এখানেই না থেমে শাহরুখ জানিয়েছেন, দেশের ভালোর জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যদি আন্তরিক ও সৎ থেকে নিজের কাজ করে যাই, তাহলে দেশের মঙ্গল হবে। কিন্তু আমরা যদি দুর্নীতিগ্রস্ত ও সঙ্কীর্ণ মনের হই, তাহলে দেশের ক্ষতি হবে।
প্রসঙ্গত, এর আগে নিজের জন্মদিনে ভারতে অসহিষ্ণুতার বাতাবরণ থেকে মুক্ত হতে আহ্বান জানিয়ে বিতর্কে পড়েন শাহরুখ। আর এই বিতর্কে ভয়ে দেশ ছাড়ার কথা জানিয়েছিলেন আর এক তারকা আমিরক খান যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়।












Click it and Unblock the Notifications