আরও বিপাকে নীরব মোদী! অবশেষে ব্যবস্থা নিল ইন্টারপোল
নীরব মোদীর বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল। বহু কোটির পিএনবি প্রতারণা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার এই নোটিশ জারি হয়েছে
নীরব মোদীর বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল। বহু কোটির পিএনবি প্রতারণা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার এই নোটিশ জারি করা হয়েছে।

গতমাসেই সিবিআই-এর তরফ থেকে রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানানো হয়েছিল। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির অর্থ ১৯০ টি সদস্যদেশের পুলিশ নীরব মোদীর অবস্থান সম্পর্কে জানাতে কিংবা গ্রেফতার করতে পারবে।
Red Corner Notice issued against Nirav Modi by Interpol in connection with #PNBScamCase pic.twitter.com/pOeE09SCUy
— ANI (@ANI) July 2, 2018
সিবিআই-এর তরফে নীরব মোদীর ভাই নিশাল মোদীর বিরুদ্ধেও রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে। সেও এই কাণ্ডে জড়িত বলে অভিযোগ।
দেশে সব থেকে বড় ব্যাঙ্ক প্রতারণা নিয়ে শোরগোল শুরু হওয়ার আগে জানুয়ারির প্রথম সপ্তাহে নীরব মোদী, স্ত্রী আমি(আমেরিকার নাগরিক), বেলজিয়ামের নাগরিক ভাই নিশাল এবং মামা গীতাঞ্জলি গ্রুপের প্রোমোটর মেহুল চোকসহি দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপরেই পিএনবির তরফে সিবিআই-এর কাছে অভিযুক্তদের কোম্পানিগুলির বিরুদ্ধে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং এবং ফরেন লেটার অফ ক্রেডিট ব্যবহারের অভিযোগ আনে।
ইতিমধ্যেই সিবিআই নীরব মোদী এবং মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications