ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে সাফল্য সিবিআইয়ের! মেহুল চোকসিকে নিয়ে 'ইন্টারপোল' -এর চরম পদক্ষেপ
দেশের অন্যতম বড়সড় ব্যাঙ্কে জালিয়াতি কাণ্ডে ধৃত শিল্পপতি মেহুল চোকসিকে ঘিরে চরম পদক্ষেপ নিল ইন্টারপোল। সিবিআইয়ের অনুরোধে মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩, ৫০০ কোটি টাকার জালিয়াতি মামলায় নীরব মোদী, ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে বহুদিন ধরে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হয়। এদিকে, জালিয়াতি কাণ্ডের পর থেকে অ্যান্টিগুয়াতে আশ্রয় নিয়েছেন মেহুল। সেদেশের নাগরিকত্ব মেহুল গ্রহণ করায় তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছুটা জট তৈরি হয়েছিল। এরপর সিবিআই ইন্টারপোলের দ্বারস্থ হয়। তারপরই মেহুল চোকসিকে নিয়ে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল।
এই মুহূর্তে মেহুল চোকসি রয়েছেন অ্য়ান্টিগুয়ায় অন্যদিকে ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের মূল প্রতারক নীরব মোদী আপাতত লন্ডনে। নীরব মোদীকে দেশে ফিরিয়ে এনে তদন্তের জন্যও বেশ সচেষ্ট হয় সিবিআই।তবে সেখানেএ বাধ সেধে প্রত্যার্পণের বিষয়টি।

Click it and Unblock the Notifications