‌ইন্টারনেটের ধীর গতি, উপত্যকায় চাহিদা বাড়ছে ভিপিএন অ্যাপের

গতমাসে কাশ্মীর উপত্যকায় স্বল্প গতির ২জি মেবাইল ইন্টারনেট ফিরে আসার পর, ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপের চাহিদা বেড়ে গিয়েছে এখানে।

উপত্যকায় চাহিদা বাড়ছে ভিপিএন অ্যাপের


সোশ্যাল মিডিয়ার সাইটগুলিতে প্রবেশের জন্য ভিপিএন ইনস্টল করছে কাশ্মীরিরা। শ্রীনগরের এক ব্যবসায়ী তাঁর ফোনে ভিপিএন অ্যাপ ডাউনলোডের পর বলেন, 'একমাত্র ‌ভিপিএনের জন্যই আমরা সোশ্যাল মিডিয়ার সাইটগুলিতে ঢুতে পারছি। অন্যান্য ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়া বন্ধ থাকা সত্ত্বেও জানুয়ারিতে সরকার অ্যাক্সেস করা যায় এমন ৩০১টি সাদা–তালিকাভুক্ত ওয়েবসাইটের তালিকা জারি করেছিল।

কিন্তু কাশ্মীরে প্রায় ছ’‌মাস পর মোবাইল ইন্টারনেটের ২জি গতিতে নেট আসলেও, তা অত্যন্ত কম গতির বলে জানা গিয়েছে। জাহুর নামের এক চিত্র সাংবাদিক বলেন, '‌আমরা ভিডিও আপলোড করতে পারছি না। নেটের গতি খুবই ধীর।’‌

ব্রডব্যান্ড পুনরুদ্ধারের জন্য ব্যবসায়ীরা সামাজিক মিডিয়ায় অ্যাক্সেসের জন্য আইপি অ্যাড্রেস না দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মুচেলেকাতে স্বাক্ষর করেছেন। এই মুচলেকা অনুযায়ী ভিপিএন, ওয়াইফাই, এনক্রিপ্ট করা ফাইল, ভিডিও এবং ফটো আপলোড করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। কম্পিউটারের সমস্ত ইউএসবি পোর্টগুলিও অক্ষম করতে হবে। ইন্টারনেটের অপব্যবহার করে তার দায় নিতে হবে ওই ব্যবসায়ী বা সংস্থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+