শুক্রবারের নমাজের আগেই ইন্টারনেট বন্ধ উত্তরপ্রদেশে
ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তরপ্রদেশে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, বিজনোর, মথুরা, আগ্রা, বুলন্দশহর, শামলি, ফিরোজাবাদ ও সাহারানপুরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবারের নমাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে বিক্ষোভ–আন্দোলন শুরু হয়েছে তার সাক্ষী থাকছে দেশ। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উত্তরপ্রদেশে। সিএএ–এর বিক্ষোভে দেশজুড়ে ১৭ জনের প্রাণ গিয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভের আঁচ এতটাই ভয়াবহ যে প্রশাসন বাধ্য হয়েছে উত্তরপ্রদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে। এরই মধ্যে রামপুর প্রশাসনের পক্ষ থেকে ২৮ জনের বিরুদ্ধ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, গত সপ্তাহে সিএএ–বিরুদ্ধ প্রতিবাদ করতে গিয়ে 'হিংসাত্মক ঘটনা ছড়ানোর জন্য সনাক্ত করা হয়েছে যাদের, তারা তাদের অবস্থান কি তা জানাক অথবা সরকারি ও জনসাধারণের সম্পত্তি ভাঙচুর করার জন্য ক্ষতিপূরণ দিক। রামপুর জেলায় এখনও পর্যন্ত ২৫ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
নরেন্দ্র মোদীর লখনউ সফরকে ঘিরে এদিনও বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। গত সপ্তাহেই সিএএ–এর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। যদিও তা নিয়ন্ত্রণ করতে নেমে পড়েছে বিজেপি ও কেন্দ্র সরকার।












Click it and Unblock the Notifications