ইন্টারনেটের সমস্যা? মাত্র দুটি সংখ্যা ডায়াল করে সহজে টাকা পাঠাতে পারেন ইউপিআই-র মাধ্যমে

ইন্টারনেটের সমস্যা? মাত্র দুটি সংখ্যা ডায়াল করে সহজে টাকা পাঠাতে পারেন ইউপিআই-র মাধ্যমে

বর্তমানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাথে সাথেই তুমুল জনপ্রিয়তা পাচ্ছে ইউপিআই(UPI) নির্ভর লেনদেন। কিন্তু এর জন্য অবশ্যই প্রয়োজন ইন্টারনেটের। কিন্তু গ্রামাঞ্চল হোক বা শহর প্রতিক্ষেত্রেই মাঝে মাঝে ইন্টারনেট সংযোগের গোলযোগ দেখতে পাওয়া যায়। এমনকি অনেক সময় ২জি সংযোগ থাকলেও ইউপিাই প্রায়ই খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি হয়তো জানেন না যে ইউপিআই পেমেন্ট ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে করা যায়।

ইউএসএসডি কোডেই কেল্লাফতে

ইউএসএসডি কোডেই কেল্লাফতে

এই কাজ করার জন্য আপনাকে ফোন থেকে প্রথমে *99 # ডায়াল করতে হবে। স্মার্টফোনের পাশাপাশি, ইউপিআই পরিষেবা ব্যবহারের সুবিধার্থে * 99 # পরিষেবা চালু করা হয়েছে। ফলস্বরূপ, অফলাইন পেমেন্ট শুধুমাত্র স্মার্টফোন থেকে নয়, এখন তা ফিচার ফোন থেকেও করা যায়। এই নয়া পদ্ধতিতেই এখন থেকে আপনি ইউপিআই-র অফলাইন সুবিধা নিতে পারেন। তবে এই সুবিধা পেতে গেলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।

 ফিচার ফোনেও ইউপিআই

ফিচার ফোনেও ইউপিআই

সহজ কথায় স্মার্টফোন গ্রাহকরা এখন থেকে ইন্টারনেট সংযোগ না থাকলেও এই নয়া ফিচারটি ব্যবহার করতে পারেন। অন্যদিকে, ফিচার ফোন গ্রাহকেরাও শুধুমাত্র *99#ডায়াল করে অর্থ লেনদেন করতে পারেন। এদিকে এই পরিষেবাটি রয়েছে বেশ কিছুদিন হল। কিন্তু সাম্প্রতিক সময়ে তা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। এর জন্য প্রথমে ইন্টারনেট সংযোগ ছাড়া *99# ইউএসএসডি কোড ডায়াল করুন। আপনার ফোনে একটি মেনুবার দেখতে পাবেন। এরপর টাকা পাঠাতে গেলে আপনাকে ১ টাইপ করতে হবে।

দুটি সিমের মোবাইলে কী করবেন

দুটি সিমের মোবাইলে কী করবেন

তবে দুটি সিমের মোবাইল হলে এই কাজ করার আগে অবশ্যেই সেই নম্মবর থেকেই ইউএসএসডি কোড ডায়াল করতে হবে যার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। এরপর ১ ডায়াল করলেই যার কাছে টাকা পাঠাতে চাইছেন তার নম্বর দেওয়ার জায়গা আসবে। নির্দিষ্ট জায়গায় নম্বর দিয়ে দিলেই অর্ধেক কাজ শেষ। এরপর কত টাকা পাঠাতে চাইছেন তা ডায়াল করে সেন্ড বাটানে সিলেক্ট করুন। তারপরেই দিতে হবে আপনার ইউপিআই পিন। আর তাহলেই নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে আপনার টাকা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+