১ ডিসেম্বর থেকে বন্ধ হতে পারে এসবিআই-এর নেট ব্যাঙ্কিং সুবিধা, জেনে নিন বিস্তারিত
ইন্টারনেট ব্যাঙ্কিং-এর পরিষেবা চালু রাখতে ১ ডিসেম্বরের আগেই মোবাইল নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত করুন।
আপনার কি রাষ্ট্রায়ত্ত ভারতীয় স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? মোবাইল নম্বর কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেছেন? যদি কাজটি না করে থাকেন, তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সুবিধা বজায় রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করুন। আর যদি ৩০ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন না করা হয়, তাহলে ১ ডিসেম্বর থেকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা বন্ধ করে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

দেশের সর্ববৃহৎ ঋণদানকারী এই ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১ ডিসেম্বর ২০১৮-র মধ্যে মোবাইল নম্বর নির্দিষ্ট শাখায় গিয়ে নথিভুক্ত না করলে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
ব্যাঙ্কে আপনার মোবাইল নম্বর সংযুক্ত আছে কিনা, তা জানতে হলে,
১) লগ অন করুন এসবিআই-এর ওয়েবসাইটে( www.onlinesbi.com)
২) এরপর মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে
৩) এরপর যেতে হবে পার্সোনাল ডিটেলস-এ
৪) দিতে হবে প্রোফাইল পাসোয়ার্ড( যা লগইন পাসোয়ার্ডের থেকে ভিন্ন হবে)
৫) পাসোয়ার্ড দেওয়ার পর, নথিভুক্ত মোবাইল নম্বর দেখা যাবে
৬) যাঁরা এখনও মোবাইল নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত করেননি, তাঁদের নির্দিষ্ট শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications