বন্ধ ইন্টারনেট পরিষেবা, লখনউতে CAA বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন অতিরিক্ত বাহিনী

সারা দেশের মতো নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশের একাধিক সহর। আগিলগড়, মউ-এর মতো সহরের পর নাগরিকত্ব আইন বিরোধী হিংসার আগুন ছড়িয়েছে রাজ্যের রাজধানী লখনউতেও। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে ও ভুয়ো খবর ছড়ানো আটকাতে ২১ ডিসেম্বর পর্যন্ত লখনউতে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। পাশাপাশি লখনউ সংলগ্ন জেলাগুলি থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েনের জন্য নিয়ে আসা হচ্ছে রাজ্য রাজধানীতে। এরই মাঝে লখনউতে ২০০-র উপর বিক্ষোভকারী গ্রেফতার করেছে পুলিশ। ৩০০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নজর রাখছে প্রশাসন

নজর রাখছে প্রশাসন

আজ শুক্রবার, লখনউ সহ উত্তরপ্রদেশের একাধিক সহরে জুম্মার নামাজের জন্য বড় জমায়েত হবে। নামাজের পর নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ মিছিল বা কোনও হিংসা না ছড়ায় সেই দিকে নজর রাখছে প্রশাসন। এই বিষয়ে বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিশকে লক্ষ্য করে ইট, গাড়িতে আগুন

পুলিশকে লক্ষ্য করে ইট, গাড়িতে আগুন

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় লখনউয়ের কয়েকটি জায়গা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ার পাশাপাশি বিক্ষোভের নামে বেশ কয়েকটি গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভরাকারীরা। পরিস্থিতি প্রায় একই রকম ছিল উত্তরপ্রদেশের সম্ভল ও হাসানগঞ্জেও। মাদেগঞ্জের পুলিশপোস্টে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদকারীরা। একই চিত্র মউ, আলিগড়, আজমগড়ে।

গুলি চালানোর কথা অস্বীকার পুলিশের

গুলি চালানোর কথা অস্বীকার পুলিশের

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে গতকালের বিক্ষোভে পুলিশের গুলিতে জখম হয়ে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। লখনউতে এক বিক্ষোভকারীর মারা যাওয়ারও খবর এসেছে। এদিকে উত্তরপ্রদেশের ডিজিপি-র দাবি, পুলিশ গুলি চালায়নি। কে গুলি চালিয়েছে, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও লাঠি চালায় পুলিশ।

যোগীর কড়া বক্তব্য

যোগীর কড়া বক্তব্য

এর মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্য, 'গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামেরা পুরো দেশে আগুন জ্বালিয়ে দিচ্ছে। লখনৌ, সম্ভলে অশান্তি ছড়াচ্ছে, আমরা কড়া হাতে তা নিয়ন্ত্রণ করব। যারা হিংসা ছড়িয়েছে, তাদের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আমরা এর বদলা নেব। অভিযুক্তদের সম্পত্তি নিলামে তুলে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ করব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+