Haryana: গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হরিয়ানা, বন্ধ ইন্টারনেট, স্কুল ছুটি ঘোষণা হরিয়ানা সরকারের
তুমুল উত্তেজনা হরিয়ানায়। দুইগোষ্ঠীর সংঘর্ষে চরম অশান্তি তৈরি হয়েছে হরিয়ানার নুহ-তে। ইতিমধ্যেই একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে হিংসার আগুন। ৩ জন মারা গিয়েছেন সংঘর্ষে। তার মধ্যে ২ জন কনস্টেবল। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজে।
বিশ্বহিন্দু পরিষদের ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ছড়ায়। গতকাল অর্থাৎ সোমবার বিশ্ব হিন্দু পরিষদ ধর্মীয় মিছিল বের করলে সেই মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি মিছিলে ইটবৃষ্টিও করা হয়। তারপরেই সংঘর্ষ চরম আকার নেয়। বেশ কিছু গাড়ি-মোটর বাইকে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা। নুহ থেকে গুরুগ্রাম রোডেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

গুরুগ্রাম যাওয়ার একাধিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। দফায় দফায় একাধি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় জারি করা হয়েেছ ১৪৪ ধারা। নিরাপত্তার খাতিরে গুরুগ্রাম এবং ফরিদাবােদর সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েেছ।
নুহ জেলায় আগামী বুধবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। নুহ-র জেলা শাসক সব কোটিং সেন্টার বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন আহত হয়েছেন ৬০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে আধাসেনা মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে হরিয়ানার এসটিএফও কাজ করছে। রাজ্যে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। পরিস্থিতি খারাপ হলে আরও বেশি করে বাহিনী নিয়ে আসা হবে হেলিকপ্টারে করে। জানা িগয়েছে নুহয়ের সাইবার পুলিশ স্টেশনেও হামলা চালানো হয়েছে। সেখানে ভাঙচুর চালিয়ে লুঠ চালিয়েছে দুষ্কৃতিরা। পুলিশের তিনটি গাড়ি ইতিমধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম থানার কনস্টেবল জানিয়েছেন প্রায় ১০০০ জন হামলা চালিয়েছিল থানায়।
রবিবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে একদল পাথর ছোড়া শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। পরিস্থিতি এখনও থমথমে হয়ে রয়েছে একাধিক জায়গায়।












Click it and Unblock the Notifications