মাইনাস ২৫ ডিগ্রিতে যোগাসন করে রেকর্ড জওয়ানদের, দেখুন ভিডিও

আন্তর্জাতিক যোগ দিবসে আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ) জওয়ানরা যা করলেন তা এককথায় অভাবনীয়।

আন্তর্জাতিক যোগ দিবসে সারা ভারত জুড়ে যোগ পালিত হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কোনও জায়গা বাদ যায়নি। সেলেবস থেকে আমজনতা সকলেই রাস্তায় নেমে যোগাসন করেছেন। আর আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ) জওয়ানরা যা করলেন তা এককথায় অভাবনীয়।

এদিন বরফে ঢাকা লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে১৮ হাজার ফুট উঁচুতে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় তৃতীয় বিশ্ব যোগদিবস পালন করলেন তাঁরা। অসম্ভব কঠিন এক আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে জওয়ানদের এই এগিয়ে আসাকে সকলেই কুর্ণিশ করছেন।

মাইনাস ২৫ ডিগ্রিতে যোগাসন করে রেকর্ড জওয়ানদের, দেখুন ভিডিও

আগের বছর ভারতীয় সেনা সিয়াচেনে ২০ হাজার ফুট উঁচুতে যোগাসন করেছিল। আর এদিনও একই ঘটনার পুনরাবৃত্তি করল আইটিবিপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লখনৌয়ে রামবাঈ আম্বেদকর স্টেডিয়ামে যোগদিবস পালন করেন। বৃষ্টিতে ভিজে যোগাসন করেন তিনি।

লাদাখের পাশাপাশি হিমাচলপ্রদেশের কুল্লু, ছত্তিশগড়ের রাজনন্দগাঁও ও উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ইন্দো তিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা এদিন যোগদিবস পালন করেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+