International Yoga Day: লক্ষাধিক মানুষের উপস্থিতি, যোগ দিবসে বিশ্ব রেকর্ড গড়ল গুজরাত

সারা দেশের মতোই নরেন্দ্র মোদীর রাজ্যেও সাড়ম্বরে পালিত হল যোগ দিবস। সেইসঙ্গে গিনিস বুকে নাম তুলল গুজরাত। সুরাতে বুধবার সকালে যোগ দিবসে অংশ নেন ১.২৫ লক্ষ মানুষ। যা নতুন রেকর্ড সৃষ্টি করল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত থাকলেও সুরাতে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সিআর পাতিল।

সুরাত

গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মীরা যাঁরা এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তাঁরা জানিয়েছেন সুরাতে বুধবারের যোগা সেশনে মোট ১.২৫ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৮ সালে যোগ দিবস উপলক্ষ্যে রাজস্থানের কোটায় ১,০০,৯৮৪ মানুষ অংশ নিয়েছিলেন।

বুধবার ভোর ৫টা থেকে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোট ১২ কিলোমিটার রাস্তা জুড়ে ১২৫টি ব্লক তৈরি করা হয়। প্রতিটি ব্লকে ছিলেন ১ হাজার জন করে মানুষ।
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সুরাতের ডুমাস এলাকায় রাজ্য-স্তরের 'আন্তর্জাতিক যোগ দিবস' উদযাপনে যোগ দিয়েছিলেন। তাঁর দাবি, সব মিলিয়ে, ১.২৫ কোটি মানুষ রাজ্যের ৭২ হাজারটি জায়গায় যোগ দিবস উদযাপনে অংশ নেন এদিন।

সুরাত

রাজ্য বিজেপির সভাপতি সিআর পাতিল উল্লেখ করেছেন, 'আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শিক্ষা নিয়েছি, কীভাবে রোজ যোগাসনের মধ্য দিয়ে নিজেকে ফিট রাখতে হয়। আজ গুজরাতের সুরাত নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করল। আমি অত্যন্ত ভাগ্যবান যে এই রেকর্ডের শরিক হতে পারলাম।'

গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাচীন কাল থেকে যোগাচার্য এবং ঋষি মুনিরা দেখিয়েছেন কীভাবে যোগের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হয়। নরেন্দ্র মোদী সারা বিশ্বে যোগব্যায়ামকে জনপ্রিয় করেছেন। আমরা প্রত্যক্ষ করেছি, করোনা মহামারী চলাকালীন কীভাবে যোগব্যায়াম এবং প্রাণায়াম মানুষকে সাহায্য করেছিল ভাল থাকতে।' তিনি আরও বলেন, গুজরাতে বুধবার ৭২ হাজারটি জায়গা থেকে প্রায় ১.২৫ কোটি মানুষ সুরাতে আসেন। এক নতুন দৃষ্টান্ত স্থাপন হল আজ।'

সুরাত

গুজরাটের মুখ্যমন্ত্রী এই রেকর্ডের পর অনুষ্ঠান থেকেই জানান তিনি যোগব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে তাঁর রাজ্য জুড়ে ২১টি যোগ স্টুডিও বানাবেন বলে ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেন, 'রাজ্যের যোগ বোর্ডে এখনও পর্যন্ত ৫০০০ জন প্রশিক্ষিত যোগ শিক্ষক আছেন। আগামীতে এখানে ২১টি যোগ স্টুডিও খোলা হবে।' বুধবার গিনিস বুক কমিটির পক্ষ থেকে সার্টিফিকেটও প্রদান করা হয় গুজরাতের মুখ্যমন্ত্রীর হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+