আন্তর্জাতিক নারী দিবস : ৯৮ বছর বয়সেও ২০টির বেশি জটিল যোগাসন অবলীলায় করেন ইনি
৯৮ বছর বয়সে ঠিকঠাক করে হাঁটতে পারাটাই বিশাল ব্যাপার। আর এই বয়সে জটিল ২০টি আসন অনায়াসে করে দেওয়া অনেকের কাছেই বিশ্বাসযোগ্য বলেই মনে হবে না হয়তো। তবে নানাম্মল এই অবিশ্বাস্য ঘটনাকে বাস্তব করে দেখিয়েছেন।
চেন্নাই, ৮ মার্চ : ৯৮ বছর বয়সে ঠিকঠাক করে হাঁটতে পারাটাই বিশাল ব্যাপার। আর এই বয়সে ধনুরাসন, পূর্ণ ভুজঙ্গাসন, সর্বাঙ্গাসনের মতো জটিল ২০টি আসন অনায়াসে করে দেওয়া অনেকের কাছেই বিশ্বাসযোগ্য বলেই মনে হবে না হয়তো। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে আমরা এমনই এক নারীর কাহিনী তুলে ধরব যার কথা শুনলে রূপকথাও হার মানবে।[(ছবি) ইতিহাস রচনা ভারতের, যোগাসনের জন্য নাম উঠল গিনেস বুকে!]
তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা ভি নানাম্মল। বয় ৯৮ বছর। পেশায় যোগাসন প্রশিক্ষক। নানাম্মল ভারতের প্রবীনতম মহিলা যোগগুরু যিনি ২০টিরও বেশি জটিল আসন নমনীয়তার সঙ্গে করতে পারেন। শুধু যোগাভ্যাস নয় নানাম্মল ছাত্রছাত্রীদের যোগাসনের প্রশিক্ষণও দেন। নানাম্মলের ছাত্রছাত্রীদের মধ্যে সব বয়সের মানুষই রয়েছে।[সারমেয়র যোগাসন! হংকংয়ে তৈরি হল নয়া বিশ্বরেকর্ড]

মাত্র ১০ বছর বয়স থেকে যোগাসন করছেন নানাম্মল। এতবছরে একদিনও যোগাসন বাদ দেননি তিনি। মিডিয়া সূত্রের খবর, মাত্র ১৪ বছর বয়সে তামিলনাড়ুর সশস্ত্র মার্শাল আর্ট 'সিলামবট্টম' প্রতিযোগীতায় জেলা স্তরে জয়ী হয়েছিলেন।[পড়ুয়াদের 'দেশাত্মবোধ'ও 'যোগ'-এর অভ্যাসে 'গ্রেড' দেবে সিবিএসসি]
'সিলামবট্টম' প্রতিযোগীতা জেতার পরই যোগাসন শুরু করেন নানাম্মল। কোয়েম্বাটুরে বাড়িতেই ঠাকুরদার কাছে যোগসন শেখার শুরু। বিয়ের পর নিজের শ্বশুরের কাছ থেকে যোগাসন শিখতে থাকেন তিনি।[(ছবি) পুরুষের স্পার্ম কাউন্ট বাড়াবে এই যোগাসন]
Tamil Nadu: 98-year-old Yoga instructor Nanammal, a resident of Coimbatore, teaches students yoga & is able to do more 20 than yoga strokes. pic.twitter.com/sPEwY6ffDj
— ANI (@ANI_news) March 8, 2017
নানাম্মলের দুই ছেল ও তিন মেয়ে রয়েছে। ৯৮ বছর বয়সেও একেবারে ফিট অ্যান্ড ফাইন নানাম্মল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications