অন্তর্বতীকালের জন্য পুনরায় চালু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

আগামীকাল থেকে অন্তর্বতী কালের জন্য পুনরায় চালু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

ভারত থেকে কয়েকটি দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত এমনটাই ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীর কথায়। তিনি এদিন এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে করোনা ভাইরাস মহামারির কারণে ভারত সহ বেশ কিছু দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ওই দেশগুলির সঙ্গে চুক্তি করা হলে তবেই আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হতে পারে।

আমেরিকা ও ফ্রান্সে যাবে বিমান

আমেরিকা ও ফ্রান্সে যাবে বিমান

জানা গিয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশে ভারত থেকে রওনা দিতে পারে আন্তর্জাতিক সংস্থার বিমান। মন্ত্রী বলেন, ‘তিনটে দেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে আমরা খুব উন্নত পর্যায়ে রয়েছি এবং কাজ চলছে এ বিষয়ে। উদাহরণ স্বরূপ বলা যায়, এয়ার ফ্রান্স দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্যারিসের মধ্যে ২৮টি বিমান পরিচালনা করবে ১৮ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে, অন্যদিকে আমেরিকা ১৮টি বিমান পরিচালনা করবে ১৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে। তবে এটি অন্তর্বর্তীকালীন। আমরা জার্মানির সঙ্গে ভারতের বিমান চলাচল নিয়ে আলোচনা করছি এবং তা সম্পন্ন হলে সেদেশেও পাড়ি দেবে বিমান।'‌

দ্বিপাক্ষিক বিমান চুক্তি

দ্বিপাক্ষিক বিমান চুক্তি

এই ভ্রমণ চুক্তি বা দ্বিপাক্ষিক বিমান চুক্তি হল দু'‌টি দেশের মধ্যবর্তী ভ্রমণ করিডোর যা তাদের সীমানা পুনরায় খুলতে এবং একে অপরের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে ইচ্ছুক। এটি সেই দেশগুলির মধ্যে বিবেচনা করা একচেটিয়া অংশীদারিত্ব যা বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসকে নির্মূল করেছে, বা পরীক্ষার সংখ্যাগুলিতে বিশ্বাস করে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দেশের আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা আনলক ২.‌০-এর সময় পুনরায় চালু করা হবে। বিমান পরিবহনের ডিরেক্টরেট জেনারেল এর আগে জানিয়েছিলেন যে প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক বিমান নির্ধারিত সময়ে বাছাই করা রুটে চলাচল করার অনুমতি দেওয়া যেতে পারে।

 বন্দে ভারত মিশন

বন্দে ভারত মিশন

অন্যদিকে ভারতের বন্দে ভারত মিশনের আওতায় এখনও পর্যন্ত ৬,৮০,০০০ আটকে থাকা ভারতীয়কে বিভিন্ন দেশ থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। হরদীপ সিং পুরী জানিয়েছেন, ১৫ জুলাই পর্যন্ত মোট ৬,৮৭,৪৬৭ জন যাত্রীকে ভারতে ফেরানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার আধিকারিক রাজীব বনসল জানিয়েছেন যে ১৩ জুলাই এয়ার ইন্ডিয়া ও এয়ার ইইন্ডিয়া এক্সপ্রেসের ১,১০৩টি বিমান এই মিশনের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ২,০৮,০০০ জন ভারতীয়দের এ দেশে ফিরিয়ে এনেছেন। এর মধ্যে অনেকগুলি বিমানে করে ৮৫,২৮৯ জন যাত্রীকে বিশ্বের বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে।

অন্তঃদেশীয় বিমান স্বাভাবিক রয়েছে

অন্তঃদেশীয় বিমান স্বাভাবিক রয়েছে

লকডাউনের পর অন্তঃদেশীয় বিমান চালু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অন্তঃদেশীয় বিমানে যাত্রা করেছেন মোট ৬৮,৮০৪ জন যাত্রী। বিমানবন্দরে পা রেখেছেন ১,৩৬,০৯৯ জন যাত্রী। এখনও পর্যন্ত ৮১৬টি বিমান অবতরণ করেছে এবং ৮১৭টি বিমান উড়েছে। ২৫ মার্চ লকডাউনের পর থেকেই বিমান পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়। প্রায় দু'‌মাস পর ২৫ মে থেকে আন্তঃদেশীয় বিমান চালু হয় আবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+