পাকিস্তানে আটক কুলভূষণ যাদব! চূড়ান্ত রায়ের তারিখ জানাল আন্তর্জাতিক আদালত
কুলভূষণ যাদবকে নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতের রায় দেওয়ার সম্ভাবনা শীঘ্রই। ১৭ জুলাই এই রায় দেওয়ার দিন ধার্য হয়েছে।
কুলভূষণ যাদবকে নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতের রায় দেওয়ার সম্ভাবনা শীঘ্রই। ১৭ জুলাই এই রায় দেওয়ার দিন ধার্য হয়েছে। ভারতীয় নৌসেনার
প্রাক্তন এই অফিসারকে গুপ্তচরবৃত্ত ও সন্ত্রাসবাদের অপরাধে ফাঁসির আদেশ দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। এই আদেশ দেওয়া হয়েছিল ২০১৭-র এপ্রিলে। ভারতের তরফে আন্তর্জাতিক আদালতে আবেদন করা হয় ২০১৭-র মে মাসে।

ভারতের তরফে পাকিস্তানের মিলিটারি আদালতে ৪৮ বছর বয়স্ক কুলভূষণের বিচারেরও বিরোধিতা করা হয়। আন্তর্জাতিক আদালত ২০১৭-র ১৮ মে পাকিস্তানকে ফাঁসি না দিতে নির্দেশ দিয়েছে।
হেগের আন্তর্জাতিক আদালত রাষ্ট্রসংঘের অংশ। ১৯৪৫-এর জুনে স্থাপন হয়েছিল। কাজ শুরু করে ১৯৪৬-এর এপ্রিলে। আন্তর্জাতিক আদালতের তরফ থেকে ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানকে নিয়ে শুনানির বন্দোবস্ত করেছিল।
ভারতের তরফে দুটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল। একটি হল ভিয়েনা চুক্তি। আর অপরটি হল যাদবের ফাঁসির আদেশ রদ করা। পাকিস্তানের তরফে বলা হয় যাদব ছিলেন গুপ্তচর। তিনি কোনওভাবেই ব্যবসায়ী ছিলেন না।
পাকিস্তান দাবি করে, ইরান থেকে প্রবেশের পর তাদের নিরাপত্তা বাহিনী বালোচিস্তান থেকে ২০১৬-র ৩ মার্চ যাদবকে গ্রেফতার করেছিল। অন্যদিকে ভারতের দাবি ইরান থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল। নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ব্যবসায়িক কাজে তিনি ইরান গিয়েছিলেন দাবি করেছে ভারত। পাকিস্তানের তরফে ভারতের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।
২০১৭-র ২৫ ডিসেম্বর যাদবের মা ও স্ত্রীকে ইসলামাবাদে নিয়ে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications