মধ্যস্থতাকারীর জন্য উপত্যকায় সেনা অভিযানে বাধা আসবে না, দাবি সেনাপ্রধানের
জম্মু-কাশ্মীরে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারী নিয়োগ সেনা অভিযানে কোনও বাধা হয়ে দাঁড়াবে না। বুধবার এমনটাই জানালেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত
জম্মু-কাশ্মীরে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারী নিয়োগ সেনা অভিযানে কোনও বাধা হয়ে দাঁড়াবে না। বুধবার এমনটাই জানালেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের কৌশল কার্যকরি প্রমাণিত হয়েছে এবং সরকার যথেষ্ট শক্তিশালী অবস্থানেই রয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান।

এদিন সেনাপ্রধান দাবি করেছেন, উপত্যকায় ইতিমধ্যেই জঙ্গি অনুপ্রবেশ অনেকটা কমে গিয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান দীনেশ্বর শর্মাকে জম্মু-কাশ্মীরের মধ্যস্থতাকারী নিয়োগ করায় সেনা অভিযোনে কোনওভাবেই ব্যাহত হবে না বলে জানিয়েছেন তিনি। সেনাপ্রধান জানিয়েছেন, সরকার তাঁকে নিয়োগ করেছেন, তিনি তাঁর মত কাজ করবেন। সেনা তাদের মত কাজ করবে।
এদিন সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রযুক্তির উন্নয়নের ওপরও জোর দিয়েছেন। সীমান্ত এলাকায় আরও ভালভাবে নজরদারী চালাতে ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শীঘ্রই আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি। সেনাপ্রধান সাফ জানিয়েছন, মানুষের শারীরিক ক্ষমতার সঙ্গে প্রযুক্তির মিশেল ঘটানোর সময় এসে গিয়েছে।












Click it and Unblock the Notifications