পুজোর আগে সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল মোদী সরকার
পুজোর মরশুমে সুদ বাড়ছে স্বল্প সঞ্চয়ে। পিপিএফ, এনএসসি-সহ সব ধরনের স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানো হয়েছে ০.৪ শতাংশ। এই সুদের হার কার্যকর হবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর সময়ের জন্য।
পুজোর মরশুমে সুদ বাড়ছে স্বল্প সঞ্চয়ে। পিপিএফ, এনএসসি-সহ সব ধরনের স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানো হয়েছে ০.৪ শতাংশ। এই সুদের হার কার্যকর হবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর সময়ের জন্য। আর্থিক বছরের যে ছয় মাস কেটে গিয়েছে, তাতে সুদের হার আগের মতোই থাকছে বলে জানানো হয়েছে।

স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধি
- এনএসসি-তে সুদের হার ৭.৬ % থেকে বেড়ে হচ্ছে ৮ %
- পিপিএফ-এ সুদের হার ৭.৬ % থেকে বেড়ে হচ্ছে ৮ %
- সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার ৮.১ % থেকে বেড়ে হচ্ছে ৮.৫ %
- কেভিপি-তে সুদের হার ৭.৩ থেকে বেড়ে হচ্ছে ৭.৭ % । এক্ষেত্রে ১১৮ মাসের জায়গায় টাকা পাওয়া যাবে ১১২ মাসে
- একইভাবে পাঁচ বছরের টার্ম ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার যথাক্রমে হবে ৭.৮, ৭.৩ এবং ৮.৭ % করে













Click it and Unblock the Notifications