Inter Faith Marriage: ধর্মান্তর সঠিক হয়নি!স্ত্রীকে পেতে হিন্দুধর্ম গ্রহণ করা যুবকের আবেদনে পদক্ষেপ হাইকোর্টের

মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়া (Inter Faith Marriage) এক ব্যক্তি নিজের স্ত্রীর হেফাজত চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন। হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে ওই ব্যক্তি অভিযোগ করেছেন, স্ত্রীকে তাঁর পরিবারের সদস্যরা জোর করে আটকে রেখেছে।

বম্বে হাইকোর্ট মীরা রোডের নয়া নগর থানাকে নির্দেশ দিয়ে বলেছে, ওই মহিলাকে ২০ জুন আদালতে হাজির করতে হবে। সাহিল চৌধুরী নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রেবতী মোহিতে জেরে এবং গৌরী গডসে এই নির্দেশ দিয়েছেন।

বিয়ের ছবি

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১৭-তে সাহিল চৌধুরীর (আগেকার নাম ফয়েজ আনসারি) সঙ্গে আলাপ ওই মহিলা। তাঁরা একই কলেজে পড়তেন। কিছুদিন পরে দুজন বিয়ে করেন (Inter Faith Marriage)। তবে ওই মহিলার পরিবারের এই বিয়েতে মত ছিল না। এরপর ফয়েজ আনসারি ধর্মান্তরিত হন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-এর ২৬ ফেব্রুয়ারি বান্দ্রার একটি মন্দিরে দুজনে বিয়ে করেন (Inter Faith Marriage)। ২০২২-এর ৮ জুলাই তা মুম্বই পুর কর্পোরেশনে তা নথিভুক্ত হয়। আদালতে করা আবেদনে সাহিল চৌধুরী বলেছেন, মুম্বইয়ের বাসিন্দা হওয়ায় বিয়ের পর থেকে তাঁদেরকে (স্ত্রী) আলাদা থাকতে হয়েছিল।

প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৩-এর ৮ ফেব্রুয়ারি ওই মহিলা বাবার বাড়ি ছেড়ে সাহিলের সঙ্গে থাকতে শুরু করেন। সেই সময় মহিলার বাবা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেই সময় ওই দম্পতিকে থানায় ডাকা হয়। সেখানে ওই মহিলা নিজেই লিখে দেন, তিনি স্বামীর সঙ্গে থাকেন, কোনওভাবেই তিনি নিখোঁজ নন।

আদালত

আদালতে করা আবেদনে সাহিল অভিযোগ করেছেন, এক পুলিশ আধিকারিক তাঁর স্ত্রীকে বাবার সঙ্গে চারদিন থাকতে রাজি করান। এরপর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুজনের মধ্যে কথা হয়। সেই সময় ওই মহিলা স্বামীকে ফিরিয়ে নিয়ে যেতে বলে।

একটা সময় সাহিল জানতে পারেন ওই মহিলাতে রাজস্থানে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মহিলার বাবার আইনজীবীর কাছ থেকে সাহিল আইনি নোটিশ পান ২০২৩-এর ১৮ মার্চ। সেখানে বলা হয়, তাঁদের বিয়ে (Inter Faith Marriage) বৈধ নয়। কেননা সাহিল সঠিকভাবে বিন্দু ধর্মে ধর্মান্তরিত হননি। অন্যদিকে পুর কর্পোরেশনকেও নোটিশ পাঠিয়ে বিয়ের রেজিস্ট্রেশন বাতিল করতে বলা হয়।

সাহিল চৌধুরী আদালতে করা আবেদনে বলেছেন, ওই মহিলার পরিবারের সদস্যরা তাঁদের মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে চান। সেই আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট মীরা রোড থানাকে মহিলাকে ২০ মে আদালতে হাজির করাতে নির্দেশ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+