'জঙ্গি হামলা হতে পারে', এক সপ্তাহ আগেই আন্দাজ করে সতর্ক করেছিল ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্স এজেন্সি এক সপ্তাহ আগেই জানিয়েছিল জঙ্গিরা আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস জোগাড় করছে।
পুলওয়ামায় জঙ্গি হামলা এখনও অবধি ভারতীয় সেনার ওপরে হওয়া সবচেয়ে নৃশংস হামলা। এদিন দুপুরে সেনা কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। সবমিলিয়ে ২৫৪৭ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। তার মধ্যেই পাকিস্তানের জঈশ ই মহম্মদ গোষ্ঠীর আত্মঘাতী জঙ্গিরা এই কনভয়ে হামলা চালায়। যার ফলে ইতিমধ্যে অন্তত ৪০ জন সেনা প্রাণ হারিয়েছেন।

এই ঘটনায় নিরাপত্তার বড়সড় ফাঁক ছিল। জানা গিয়েছে, ইন্টেলিজেন্স এজেন্সি এক সপ্তাহ আগেই জানিয়েছিল জঙ্গিরা আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস জোগাড় করছে। গত ৮ ফেব্রুয়ারি এই তথ্য দেওয়া হয়। যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল, হামলার উদ্দেশ্যেই জঙ্গিরা এই বিস্ফোরক জোগাড় করছে।
ইন্টেলিজেন্স সূত্রে বলা হয়, সেনা মোতায়েন করার আগে সব জায়গা যেন ভালো করে দেখে নেওয়া হয়। গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়। সেই তথ্যে বিশেষ ভরসা না করে শ্রীনগর থেকে জম্মু সোনা কনভয় নিয়ে যেতে গিয়েই এতবড় একটা নাশকতার মধ্যে পড়ল সেনা।
এদিন বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। তারপরে গুলিবর্ষণ করে। যার ফলে এতবড় হামলা করতে পেরেছে জঙ্গিরা। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ জম্মু থেকে সেনা কনভয় যাত্রা শুরু করে। সূর্য ডোবার আগে তাদের শ্রীনগরে পৌঁছনোর কথা ছিল।












Click it and Unblock the Notifications