কাশ্মীরে নাশকতার সিঁদুরে মেঘ দেখছে ভারত, তালিবানদের গোপন ষড়যন্ত্র নিয়ে সতর্ক করল গোয়েন্দারা

কাশ্মীরে নাশকতার সিঁদুরে মেঘ দেখছে ভারত, তালিবানদের গোপন ষড়যন্ত্র নিয়ে সতর্ক করল গোয়েন্দারা

তালিবানরা আফগানিস্তানে জাঁকিয়ে বসার পর থেকেই প্রমাদ গুণছে ভারত। পাকিস্তান এবার জাঁকিয়ে বসবে। ইতিমধ্যেই হাক্কানি নেটওয়ার্কের প্রধান তালিবান সরকারে জায়গা করে নিয়েছে। পাকিস্তান পন্থী বলেই পরিচিত তালিবানরা। কাজেই কাশ্মীর নিয়ে পাকিস্তান যে এবার কোমর কষবে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই গোয়েন্দারা সতর্ক করেছেন কাশ্মীরে জিহাদি হামলা ফের বাড়তে পারে। যদিও ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে নাশকতা অনেকটাই কমেছে। তবে চিন্তা শুধু কাশ্মীরকে নিয়ে যে তা নয়। তালিবানদের শাসন আফগানিস্তানে কার্যকর হওয়ার পর থেকে গোটা বিশ্বে নাশকতা বৃদ্ধির সিঁদুরে মেঘ দেখছে একাধিক দেশ।

তালিবানদের গোপন ষড়যন্ত্র নিয়ে সতর্ক করল গোয়েন্দারা

ইন্টালিজেন্সের তরফ থেকে ভারতকে সতর্ক করে জানানো হয়েছে গোটা বিশ্বেই নাশকতা বাড়বে। সেপ্টেম্বররে পর থেকে ৪০০ গুন জিহাদি হামলা বেড়ে যেতে পারে গোটা বিশ্বে। এমনই জানানো হয়েছে। বিশেষ করে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি শক্তি বাড়াতে শুরু করবে। তেহেরিক-ই-তালিবান পাকিস্তান ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করেছে। এরা কাশ্মীরে জিহাদি হামলা বাড়ানোর পরিকল্পনায় রয়েছে বলে সতর্ক করেছে গোয়েন্দারা। তাঁরা জানতে পেরেছে পাকিস্তানি তালিবানরা পাস্তুন ইসলামিক। তারা সশস্ত্র জিহাদে বিশ্বাসী। শুধু ভারত নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে জিহাদি কার্যকলাপ বাড়বে বলে জানিয়েছেন গবেষকরা। বাংলাদেশ,কাশ্মীর, শ্রীলঙ্কায় জিহাদিরা নাশকতা বাড়াবে বলে জানিয়েছে গোয়েন্দারা।

শুধু অস্ত্র দিয়ে নয় সাম্প্রদায়িক ভেদাভেদে উস্কানি দিয়েও একাধিক দেশে নাশকতা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি ইতিমধ্যেই আফগানিস্তানে ঘাঁটি গাড়তে শুরু করেছে।জানা গিয়েছে পঞ্জশির দখলে তালিবানদের সহযোগিতা করেছে একাধিক পাক জঙ্গি সংগঠন এমনকী পাক সেনাও পঞ্জশির দখলে তালিবানদের সহযোগিতা করেছে বলে খবর। যদিও তালিবানরা প্রথমেই জানিয়ে দিয়েছিল কাশ্মীর নিয়ে তারা মাথা ঘামাতে নারাজ। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু তালিবানদের কথায় তেমন বিশ্বাস করতে চাইছে না ভারত।

গতকালের ব্রিকসের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাস মোকাবিলায় একজোট
হওয়ার বার্তা দিয়েছেন। এদিকে ব্রিকসের ৫টি দেশের মধ্যে চিন,রাশিয়া প্রথম থেকেই আফগানিস্তানের তালিবান শাসনকে সমর্থন জানিয়েছে। তালিবানরা নতুন সরকারের শপথ গ্রহন অনুষ্ঠানে চিন এবং আফগানিস্তানকে আমন্ত্রণ জানাবে বসে খবর। চিন ইতিমধ্যেই আগানিস্তানকে ৩১ মিিলয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এমনকী করোনা ভ্যাকসিন, খাবার, শীত মোকাবিলার সামগ্রি দিয়ে আফগানিস্তাকে সহযোগিতার বার্তা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+