Instagram Down: ইনস্টাগ্রামে সমস্যা! REELS দেখতে পাচ্ছেন না? জানুন আসল তথ্য
Instagram Down: আরও একবার স্তব্ধ হয়ে পড়ল ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম (Instagram)। রিলস আপলোড এবং দেখতে সমস্যা হচ্ছে বলে অনেক ইউজারই X (আগে-টুইটার) এ অভিযোগ জানাচ্ছেন। আউটেজ মনিটারিং সাইট ডাউন ডিটেক্টর অনুযায়ী, আউটেজ গ্রাফ একেবারে লাল হয়ে গিয়েছে।
6,000 এর বেশি রিপোর্ট জমা পড়েছে। শুধু রিলই নয়, ফিড স্ক্রোল করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন অনেক ইউজারই (Instagram Down)।

Instagram Down: কোন শহরে সমস্যা বেশি
ফেসবুক (Face Book) এবং ইনস্টাগ্রামের (Instagram Down) মূল সংস্থা META এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য এই বিষয়ে দেয়নি। ফলে ঠিক কারণে এই সমস্যা এখনও স্পষ্ট নয়। তবে ডাউনডিটেক্টরের হিট ম্যাপ অনুসারে, ভারতের যে সমস্ত শহরে বিভ্রাটের খবর বেশি আসছে সেগুলি হল চণ্ডীগড়, দিল্লি, লখনউ, কলকাতা, হায়দরাবাদ, নাগপুর, চেন্নাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, মুম্বাই, আহমেদাবাদ, জয়পুর। আছে আরও বেশ কয়েকটি শহর।
Instagram Down: সমস্যা বাড়ছে
৪৫ শতাংশ ইউজার জানাচ্ছেন তাদের Instagram অ্যাপে সমস্যা হচ্ছে। ৪৪ শতাংশ ইউজার জানিয়েছেন ফিড দেখতে সমস্যা হচ্ছে। অন্যদিকে ১১ শতাংশ ইউজার জানিয়েছেন অ্যাপে লগ ইন (Instagram Down) করতে সমস্যা হচ্ছে। এমনকি ডেস্কটপেও Instagram কাজ করছে না বলে অনেকেই জানিয়েছেন।
বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এই সমস্যা (Instagram Down) চলছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে Facebook এ মারাত্মক সমস্যা হয়। হঠাত করেই সবার প্রোফাইল লগ আউট হয়ে যায়। সে সমস্যা মিটতে একেবারে ২৪ ঘণ্টা লেগে যায়। কারোর আবার তারও বেশি সময় লাগে। মূলত মেটার সার্ভার ডাউনের কারণেই এই সমস্যা হয় বলে জানা যায়।
তবে এদিন ইনস্টাগ্রাম ডাউনের খবর সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ধরনের ভাইরাল-
Me checking twitter to confirm if instagram is down#instagramdown pic.twitter.com/b0ctHYCIfN
— Abhishek (@MSDianAbhiii) June 29, 2024
Every week Instagram be like 🤡#instagramdown #Instagram pic.twitter.com/u3i9JWj243
— NITESH (@Nitesh805181) June 29, 2024












Click it and Unblock the Notifications