ঘুষ নিতে নয়, দিতে গিয়ে পাকড়াও পুলিশ ইনস্পেক্টর! আপাতত শ্রীঘর বাস

আদালতের পেশকারকে ঘুষ দিতে গিয়ে পাকড়াও পুলিশের এক ইনস্পেক্টর। ওই পুলিশ আধিকারিক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের পেশকারকেঘুষ দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি বিহারের হাজিপুরের।

আদালতের পেশকারকে ঘুষ দিতে গিয়ে পাকড়াও পুলিশের এক ইনস্পেক্টর। ওই পুলিশ আধিকারিক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের পেশকারকে ঘুষ দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি বিহারের হাজিপুরের। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম যুগল কিশোর শর্মা।

ঘুষ নিতে নয়, দিতে গিয়ে পাকড়াও পুলিশ ইনস্পেক্টর! আপাতত শ্রীঘর বাস

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ২৯ অগাস্টের। ইনস্পেক্টর যুগলকিশোর শর্মা বিহারের হাজিপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের পেশকারকে ৫০০ টাকা ঘুষ দিতে যান বলে অভিযোগ। এবারের স্বাধীনতা দিবসে এই পেশকারকে পুরষ্কৃত করা হয়েছিল।

এসডিপিও রাঘব দয়াল জানিয়েছেন, আদালত কক্ষে ঢুকে ওই পুলিশ আধিকারিক পেশকারকে ৫০০ টাকা দিতে যান। ১৫ অগাস্ট পুরস্কার পাওয়ার জেরেই ইনস্পেক্টর যুগলকিশোর শর্মা ওই টাকা দিতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, এটা মিষ্টি খাওয়ার জন্য। কিন্তু আদালত কক্ষে কোনও টাকা দেওয়া অপরাধ। সেই জন্য ওই পুলিশ আধিকারিকে গ্রেফতার করা হয়।

তবে এসডিপিও-র দাবি অভিযুক্ত আধিকারিক ওই একই আদালতে অন্। একটি মামলার আসামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+