তিনদশক পরিষেবা দিয়ে আজ অবসর নিচ্ছে আইএনএস বিরাট

দীর্ঘ তিনদশক পরিষেবা দেওয়ার পরে ভারতীয় নৌবাহিনীর 'এয়ারক্রাফ্ট কেরিয়ার' আইএনএস বিরাটকে কাজ থেকে তুলে নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে ১৯৮৭ সালের ১২ মে কাজে লাগানো শুরু হয় আইএনএস বিরাট নামে এই রণতরী।

মুম্বই, ৬ মার্চ : দীর্ঘ তিনদশক পরিষেবা দেওয়ার পরে ভারতীয় নৌবাহিনীর 'এয়ারক্রাফ্ট কেরিয়ার' আইএনএস বিরাটকে কাজ থেকে তুলে নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে ১৯৮৭ সালের ১২ মে কাজে লাগানো শুরু হয় আইএনএস বিরাট নামে এই রণতরী। এয়ারক্রাফ্ট কেরিয়ার হিসাবে গিনেস বিশ্ব রেকর্ডসের খাতায় নাম উঠেছে এই নৌবাহনের।

ব্রিটিশ নৌসেনা মহলে আইএনএস বিরাট 'গ্র্যান্ড ওল্ড লেডি' নামে খ্যাত ছিল। ১৯৫৯ সাল থেকে ব্রিটিশ নৌসেনায় সার্ভিস দেওয়ার পরে ১৯৮৭ সালে ৬.৫ কোটি টাকা দিয়ে আইএনএস বিরাটকে কিনে নেয় ভারতীয় নৌসেনা। তখন এটির নাম হয় আইএনএস বিরাট।

তিনদশক পরিষেবা দিয়ে আজ অবসর নিচ্ছে আইএনএস বিরাট

গত অক্টোবরে আইএনএস বিরাটকে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। এদিন সেটিকে অনুষ্ঠানের মাধ্যমে কাজ থেকে তুলে নেওয়া হবে। তবে এরপরে এটিকে কী করা হবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

এর আগে আইএনএস বিক্রান্তকে লোহার দরে বেচে দেওয়া হয়েছে। সেই একই অবস্থা আইএনএস বিরাটের হয় কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি একটি মহল থেকে এটির মধ্যে মিউজিয়াম তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। তবে তার যা খরচ তা যোগান দিতে না পারলে পুরো রণতরীটিকেই বেচে দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+