মোতায়েন ব্রহ্মস মিসাইল, ফাঁকি দিতে পারে রেডারও! ভারতের INS Tushil নিয়ে চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশের
Indian Navy-INS Tushil : আরও শক্তিশালী ভারতীয় নৌবাহিনী! রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি নির্ভর নয়া যুদ্ধ জাহাজ INS Tushil হাতে পেয়েছে। চলতি মাসের শুরুতেই রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে নয়া স্টিলথ মিসাইল ফ্রিগেটকে।
আগামীদিনে চিন এবং পাকিস্তানের আতঙ্কের কারণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামীদিনে বাংলাদেশের দাদাগিরি রুখে দেওয়ার জন্যেও যথেষ্ট INS Tushil।

সামরিক বিশ্লেষকরা বলছেন, নয়া এই যুদ্ধ জাহাজ (Indian Navy-INS Tushil) হাতে পাওয়ার ফলে ইন্দো-প্যাসেফিক রিজনে শক্তি বাড়বে ভারতীয় নৌসেনার। ভারত মহাসাগরের দীর্ঘ এলাকা সুরক্ষিত রাখতে এই জাহাজকে কাজে ভারতীয় নৌবাহিনী লাগাবে বলে জানা যাচ্ছে।
- Indian Navy-INS Tushil: আছে ব্রহ্মস মিসাইল
INS Tushil একটি মিসাইল ফ্রেগেট (Indian Navy-INS Tushil)! এতে আধুনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল যুক্ত করা হয়েছে। যা বিশ্বের সবথেকে দ্রুত গতির মিসাইলের একটি। রাশিয়া এবং ভারত যৌথ ভাবে এই মিসাইলকে তৈরি করে। মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ একটি সাফল্য এই ব্রহ্মস মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধজাহাজ অর্থাৎ INS Tushil মোতায়েন এই ক্ষেপণাস্ত্র আগামিদিনে শত্রুদের মেরুদন্ডে কাঁপিয়ে দেবে।
- Indian Navy-INS Tushil: রাডার ফাঁকি দিতে পারে
শুধু ব্রহ্মস নয়, INS Tushil -এ একাধিক বুক কাঁপিয়ে দেওয়ার মতো অস্ত্র আছে। একই সঙ্গে দেওয়া আছে স্টেলথ প্রযুক্তিও। যা শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। শুধু তাই নয়, এমন ভাবে এই জাহাজকে ডিজাইন করা হয়েছে যা কম রাডারেও এগিয়ে যেতে পারে। প্রয়োজনে এই জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। অর্থাৎ অপারেশন, আক্রমণ এবং প্রতিরক্ষার ক্ষেত্রে অটো মোডে অনেক কিছুই করা সম্ভব।
- Indian Navy-INS Tushil: কতটা শক্তিশালী INS Tushil
INS Tushil 409.5 ফিট লম্বা, বিম 49.10 ফিট এবং ড্রাট 13.9 ফিট। গভীর সমুদ্রে এই জাহাজ 59 km/hr গতিতে ছুটতে পারে। যদি INS Tushil এই যুদ্ধ জাহাজ 26 km/hr -এ চালানো যায় তাহলে একসঙ্গে 4850 km রেঞ্জ কভার করতে পারে। অন্যদিকে 56 km/hr গতিতে যদি চালানো হয় তাহলে 2600 km পর্যন্ত চালানো সম্ভব।
- Indian Navy-INS Tushil: ১৮০ জন সেনা ৩০ দিন সমুদ্রে থাকতে পারবে
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই জাহাজে ১৮ জন অফিসার সহ ১৮০ জন সেনা জওয়ান একসঙ্গে (Indian Navy-INS Tushil) থাকতে পারবে। শুধু তাই নয়, গভীর সমুদ্রে অন্তত ৩০ দিন তাঁরা থাকতে পারবেন। এরপর রেশন এবং জবালানির প্রয়োজন পড়বে। INS Tushil-এ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত আছে। এছাড়াও 4 KT-216 ডিকয় লঞ্চার ইনস্টল করা আছে। এতে 24 Shtil-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এছাড়াও অ্যান্টি শিপ গান থেকে শুরু করে একাধিক নতুন এবং আধুনিক সমরাস্ত্র ভারতীয় নৌবাহিনীর নয়া এই যুদ্ধ জাহাজে যুক্ত করা আছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications