আইএনএস সিন্ধুরত্নে অগ্নিকান্ড, আহত ৫, নিখোঁজ ২

মুম্বই উপকূল থকে ৪০-৫০ কিলোমিটার দূরে থাকাকালীন প্রথম সাবমেরিনে ধোঁয়া দেখতে পাওয়া যায়। নৌবাহিনীসূত্রের খবর খবর ওই ধোঁয়ার জেরে পাঁচজন নাবিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হেলিক্পটারে করে নিয়ে মুম্বই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমুদ্রে পরীক্ষানিরিক্ষা করার পরই,এই সাবমেরিনটি ছাড়া হয়েছিল। সাবমেরিনটির পশ্চিম নৌবাহিনীর এক শীর্ষ অফিসারের কথায়, সাবমেরিনে কোনও আগ্নেয়াস্ত্র বা গুলি-বারুদ ছিল না বলেই জানানো হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, সাবমেরিনটি এখনও পরীক্ষানিরিক্ষার স্তরেই ছিল।
ভোর ৬ টা নাগাদ ডুবোজাহাজের কর্মী-সদস্যরাই প্রথম ধোঁয়া লক্ষ্য করেন। বিষয়টি শীর্ষ কর্তাদের নজরে আসতেই দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় সাবমেরিনের কোনও ক্ষয়ক্ষতি হয়ি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য গত বছরে মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর আইএনএস সিন্ধুরক্ষক-এ অগ্নিকান্ডের জেরে ১৮ জনের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications