আইএনএস কলকাতার সঙ্গে রেডিও সংযোগ রাফায়েলের! আর কিছুক্ষণেই অবতরণ

ভারতের আকাশ সীমায় ঢুকে গেল রাফায়েলের যুদ্ধবিমান। আর আকাশসীমায় ঢুকতেই ভারতীয় রণতরীর সঙ্গে রেডিও সংযোগ হয় রাফায়েলের স্কোয়াড্রনের। রাফায়েল স্কোয়াড্রন লিডারকে ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস কলকাতার তরফে বার্তা দিয়ে বলা হয়, 'গৌরবের সঙ্গে আকাশে উড়ুক রাফায়েল। হ্যাপি ল্যআন্ডিং।' ভারতীয় আকাশসীমায় রাফায়েল ঢুকতেই বায়ুসেনার সুখোই বিমান রাফায়েলকে গার্ড করে নিয়ে আসে আম্বালার পথে।

সোমবার ফ্রান্স ছাড়ে রাফায়েল

সোমবার ফ্রান্স ছাড়ে রাফায়েল

সোমবার সকালে ফ্রান্সের মেরিগনেক-এ ডাসোঁ অ্যাভিয়েশন ফ্যাসিলিটি থেকে পাঁচটি ইন্ডিয়ান এয়ার ফোর্স রাফায়েল যুদ্ধবিমান ভারত উদ্দেশে রওনা দেয়৷ আরব আমিরশাহির আল ধাফরা এয়ারবেসে জ্বালানি ভরার জন্য বিমানগুলি এরপর দাঁড়িয়ে থাকে। সেখান থেকে এই রাফায়েলগুলি চালিয়ে নিয়ে আসেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা৷ এই পাঁচটি যুদ্ধবিমান আজ দেশে পৌঁছাবে পাঁচটি যুদ্ধবিমান৷ আম্বালা এয়ারবেসে নামার কথা রয়েছে৷ তবে আবহাওয়া খারাপ থাকলে যোধপুরে রাফাল-এর নামার কথা রয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর৷

গোল্ডেন অ্যারো-তে রাফায়েলের যোগ

গোল্ডেন অ্যারো-তে রাফায়েলের যোগ

বাহিনী সূত্রে খবর, এই রাফাল যুদ্ধবিমানগুলির বেশ কয়েকটি ইন্ডিয়া-স্পেসিফিক এনহ্যান্সমেন্ট রয়েছে। যার মধ্যে কিছু ছোটোখাটো জিনিস ভারতেই যুক্ত করা হবে। তবে প্রতিটি যুদ্ধ বিমানই 'প্লাগ অ্যান্ড প্লে' অবস্থায় নামবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এদের মোতায়েন করা হবে। আম্বালা বিমান ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারা ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম।

আরকেএস ভাদৌরিয়ার নামে বিমান

আরকেএস ভাদৌরিয়ার নামে বিমান

আগত বিমানগুলির মধ্যে তিনটিতে একটি সিটের ও দুটি বিমানে দুটি সিটের ব্যবস্থা আছে৷ রাফায়েল চুক্তিতে ভূমিকা থাকায় বর্তমান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার আদ্যক্ষর দুই সিটের বিমানে 'আর বি' নাম দেওয়া হয়েছে৷ এর আগে এক সিটের বিমানে আগের বায়ুসেনা প্রধান প্রাক্তন এয়ার চিফ মার্শাল বিরেন্দর সিং ধানোয়ার আদ্যক্ষর ব্যবহার হয়েছিল৷

কী জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা

কী জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলি বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে৷ অগাস্টের দ্বিতীয়ার্ধে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে৷ ফ্রান্সের কাছে ভারত ৩৬টি সুপারসনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট কিনছে৷ এই ৩৬টির মধ্যে প্রথম দফায় ১০টির মধ্যে পাঁচটি রাফাল প্রশিক্ষণ পর্বে রয়েছে ৷ এখনও পর্যন্ত ১২জন বায়ুসেনার পাইলট ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন৷ আরও কয়েকজন তাঁদের প্রশিক্ষণ পর্বের শেষের দিকে রয়েছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+