বেঙ্গালুরুতে পৌষমেলা! পিঠেপুলির স্বাদ পেতে জেনেনিন ঠিকানা

ঘরের ছেলেটা অত দূরে.. বেঙ্গালুরুর মত হাইটেক শহরে পিঠে পুলির স্বাদ আর কী করে পাবে!.. এমন চিন্তায় হয়তো এই মুহূর্তে মগ্ন বহু 'বাঙালি মা' ।

ঘরের ছেলেটা অত দূরে.. বেঙ্গালুরুর মত হাইটেক শহরে পিঠে পুলির স্বাদ আর কী করে পাবে!.. এমন চিন্তায় হয়তো এই মুহূর্তে মগ্ন বহু 'বাঙালি মা' । মায়ের হাতের পিঠেপুলির স্বাদের জাদু না থাকলেও, পৌষপার্বণের যাবতীয় মিষ্টির সম্ভার নিয়ে এবার হাজির বেঙ্গালুরু! গালিচা শহরে আয়োজিত হতে চলেছে 'পৌষমেলা'। বেঙ্গালুরুর প্রবাসী বাঙালিদের যদি এই উইকেন্ডে অন্য কোনও প্ল্যান না থাকলে , একবার ঘুরেই আসতে পারেন প্রযুক্তিনগরীর 'পৌষমেলায়'। জেনেনিন ঠিকানা।

পৌষ মেলার আয়োজন

পৌষ মেলার আয়োজন


বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের 'ইনঅর্বিট মল'-এ আয়োজিত হতে চলেছে এই মেলা। 'ইনঅর্বিট মল' ও 'ক্যাটেরিংওয়ালা ডট কো ডট ইন' এর উদ্যোগে প্রযুক্তিনগরী স্বাদ পেতে চলেছে পূর্বভারতের জিভে জল আনা কিছু খাবারের।

 পৌষমেলার তারিখ

পৌষমেলার তারিখ

শাস্ত্রের নিয়ম বলছে,মকর সংক্রান্তি ১৪ -১৫ জানুয়ারি , তবে তার আগেই পিঠের স্বাদে রসনা তৃপ্তি করতে ক্ষতি কী? ১২ ও ১৩ জানুয়ারি এই পৌষ মেলা আয়োজিত হতে চলেছে হোয়াইটফিল্ডের বিখ্যাত ইনঅর্বিট মল-এ। বিকেল ৫ টা থেকেই সেখানে রসে-বশে জমজমাট আসর বসতে চলেছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

'পৌষ তোদের ডাক দিয়েছে'

'পৌষ তোদের ডাক দিয়েছে'


পৌষের ডাক আর মিষ্টির হাতছানিতে প্রযুক্তি নগরীর ভোজন রসিক বাঙালিরা যে এই উইকেন্ডে হোয়াইটফিল্ডের ইনঅর্বিট মল-এ ভিড় জমাবেন তা নিয়ে আশাবাদী উদ্যোক্তেরা। এই মুহূর্তে সেখানে আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত ইন্দ্রনীল, ঋত্বিক, সুমন্তরা। তাঁরা জানাচ্ছেন চকোলেট পিঠে পুলি থেকে ননভেজ পিঠে ,সমস্ত কিছুর আয়োজন থাকছে সেখানে। শুধু বাঙালী রান্নাই নয়, উত্তরপূর্ব ,তথা পূর্বভারত এমনকি উত্তরভারতের অসামান্য কিছু পদ থাকতে চলেছে এই আয়োজনে। শুধু তাই নয়.. চমক হিসাবে থাকছে 'ক্যাটেরিং ওয়ালা'-র এক্সক্লুসিভ লাঞ্চ।

যোগদানে কারা থাকছে?

যোগদানে কারা থাকছে?

১২ ও ১৩ জানুয়ারি মিলিয়ে প্রায় ৪০ টি রেস্তোরাঁ অংশ নিচ্ছে এই মেলায়। প্রায় ৩০ টি অ্যাসোসিয়েশন রয়েছে এই আয়োজনে। এমনই জানিয়েছেন অংশগ্রহণকারীদের একজন।'হিয়ার মাঝে কলকাতা',' ক্ষীর কদম',' বং বাইট',' কে থ্রি কিচেন','ফুডিজ' সহ একাধিক নামী রেস্তোরাঁ থাকছে বেঙ্গালুরুর পৌষমেলায়। ফলে, ঝটপট প্ল্যান করে ফেলুন এই উইকেন্ডের জন্য!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+