রাষ্ট্রপতির অনুমোদনের পর মণিপুরেও জারি ইনার লাইন পারমিট
রাষ্ট্রপতির অনুমোদনের পর মণিপুরেও জারি ইনার লাইন পারমিট
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ। সর্বাত্মক প্রভাব পড়েছে উত্তর পূর্বের রাজ্য গুলিতে। এবার রাষ্ট্রপতি অনুমোদনের পর মনিপুরকেও ইনার লাইন পারমিট বা আইএলপির আওতাভুক্ত করা হলো। দুদিন আগেই লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যের বাসিন্দাদের মানসিক ভয় দূর করতে এবার আইএলপির আওতায় মণিপুরকেও নিয়ে আসা হবে। তারপর ছিল শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা।

সম্প্রতি এই বিষয়ে একটি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে। নিয়মের অধীনে থাকা রাজ্যগুলিতে বহিরাগত বা অন্যান্য রাজ্যের বাসিন্দাদের প্রবেশের জন্য বর্তমানে একটি বিশেষ ধরণের সরকারি অনুমতির প্রয়োজন রয়েছে। ওই রাজ্যের আদি বাসিন্দাদের জমি, চাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধার সুরক্ষার কথা বলা হয়েছে এই আইএলপি ব্যবস্থায়।
বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন, ১৮৭৩-এর অধীনেই প্রধানত আইএলপি ব্যবস্থা প্রচলন করা হয়। বর্তমানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামের পরে মণিপুর হল চতুর্থ রাজ্য যেখানে আইএলপি শাসনব্যবস্থা জারি করা হলো। ওই তিন রাজ্যে অন্যান্য রাজ্যের বাসিন্দাদের পাকাপাকি বাসস্থান ঠেকাতে ও আদি বাসিন্দাদের সুরক্ষার জন্যই এতদিন এই আইএলপি পদ্ধতির ব্যবহার করা হত।












Click it and Unblock the Notifications