ভয়ঙ্কর নিধন যজ্ঞে নেমেছিল চিনা সেনা, রোমহর্ষক অভিজ্ঞতার শোনালেন গালওয়ান সংঘর্ষের আহত জওয়ান
ভয়ঙ্কর নিধন যজ্ঞে নেমেছিল চিনা সেনা, রোমহর্ষক অভিজ্ঞতার শোনালেন গালওয়ান সংঘর্ষের আহত জওয়ান
লাদাখের গালওয়ান উপত্যকায় ভয়ঙ্কর নিধন যজ্ঞে নেমেছিল চিনা সেনা। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আহত জওয়ান। প্রায় ৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ। নিরস্ত্র জওয়ানদের উপরেও হামলা চালাতে দ্বিধা করেনি চিনের জওয়ানরা।

নিধনযজ্ঞে নেমেছিল চিনের সেনা
লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে গতকাল সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। জোর করে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছিল চিনা বাহিনী। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। তারপরেই হামলা চালাতে শুরু করে চিনা জওয়ানরা। আগ্রাসী মূর্তিতে ধেয়ে আসে ভারতীয় বাহিনীর দিকে। নিরস্ত্র জওয়ানদের উপর হামলা চালায় তাঁরা। এমনকী ভারতীয় জওয়ানদের নিকেশ করতে পাহাড়েও অভিযান চালিয়েছে তারা।

আরও বাড়তে পারে মৃতের সংখ্যা
আহত জওয়ান জানিয়েছেন তিনি কোনও মতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কমপক্ষে ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আহত জওয়ান। গুরুতর আহত অবস্থায় ১১০ জন জওয়ানের চিকিৎসা চলছে।

টেন্ট সরাতে চায়নি চিন
লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪- থেকে কিছুতেই েটন্ট সরাতে রাজি হচ্ছিল না চিনা বাহিনী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয়। সাদা পতাকা নিয়ে আলোচনার জন্য গিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু তাতে রাজি হয়নি চিনা সেনা। তারপরেই পাথরবৃষ্টি শুরু হয়। নিরস্ত্র অবস্থায় আলোচনায় বসা ১৬ নম্বর বিহার রেজিমেন্টের উপর হামলা চালায় চিনা বাহিনী।

নজর রাখছে আমেরিকা
ভারত চিন সম্পর্ক কোন দিকে যাচ্ছে তার উপর নজর রাখছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন ভারতের শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে এলএসি-তে দুই দেশের সেনার গতিবিধির উপর নজর রাখছে আমেরিকা। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান চায় আমেরিকা। গত ২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে চিনের সঙ্গে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications