অমানবিক! উত্তরপ্রদেশে লাঠি, রড, কুড়ুল দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারা হল গাঙ্গেয় ডলফিনকে
নির্মমভাবে পিটিয়ে মারা হল গাঙ্গেয় ডলফিনকে
একের পর এক হাড়হিম করা ঘটনা ঘটে চলেছে উত্তরপ্রদেশে। সম্প্রতি এক ডলফিনকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারল একদল ব্যক্তি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এরপরই এই ঘটনার জন্য তিনজকে গ্রেফতার করে পুলিশ।

প্রতাপগড়ের পুলিশ টুইটে জানিয়েছেন ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটেছিল এবং তিনজন হামলাকারী ইতিমধ্যেই জেলে রয়েছে। গঙ্গার ডলফিন সংরক্ষিত প্রজাতির মধ্যে পড়ে। তাই তাকে হত্যা করা অপরাধ। চূড়ান্ত নৃশংসতার ভিডিওতে দেখা গিয়েছে যে জলের ভেতরেই ডলফিনটিকে নির্মভাবে লাঠি, রড দিয়ে পেটানো হচ্ছে। ডলফিনের রক্তে জল লাল। কিছুজনকে ডলফিনটিকে ধরে থাকতে দেখা যায়। কাউকে আবার বলতে শোনা গিয়েছে, 'শুধু শুধু মারছ তোমরা।’ কিন্তু তাও এই উন্মত্ততা থামে না।
ডলফিনের শরীর থেকে যখন রক্ত বের হচ্ছে, এক ব্যক্তি ডলফিনের ওপর কুড়ুল দিয়ে হামলা করে এবং তার সার শরীরে কুড়ুল চালায়। ভিডিওর শেষে দেখা গিয়েছে, নির্মম অত্যাচারের পর নিশ্চুপ হয়ে যায় ডলফিনটি। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেউ একজন এই ডলফিনের বিষয়ে তাদের ফোন করে জানায় এবং খালের ধারে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করা হয়। বন বিভাগের এক কর্মী জানান যে এফআইআরে উল্লেখ করা হয়েছে যে ওই ঘটনার চারপাশে গ্রামবাসীদের ভিড় ছিল কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় কেউই এই ঘটনা সম্পর্কে মুখ খোলেন না। ডলফিনের দেহটিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে কুড়ুলের জখম সহ বহু আঘাতের চিহ্ন রয়েছে প্রাণীটির দেহে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই ঘটনাস্থলের কাছের গ্রাম থেকেই অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতার করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications