Inhuman Administration: মেলেনি শববাহী গাড়ি! BJP শাসিত রাজ্যে ছেলের দেহ নিয়ে বাসে ফিরলেন বাবা
হাসপাতাল থেকে শববাহী গাড়ি না পেয়ে শিশুর দেহ ব্যাগে করে বাসে বাড়ি ফেরার ঘটনায় উত্তপ্ত হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার সেই ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত এক রাজ্য। সেখানে নবজাতকের দেহ ব্যাগে করে বাড়ি ফিরেছেন বাবা। প্রশাসনের বিরুদ্ধে এব্যাপারে অমানবিকতার (Inhuman Administration) অভিযোগ উঠেছে।
চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই শিশুর। তারপর কোনও শববাহী গাড়ি পাননি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জব্বলপুরের ওই ব্যক্তি। হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে বলা হয়েছিল, সেখানে শববাহী গাড়ির কোনও ব্যবস্থা নেই (Inhuman Administration)। ঘটনাটি ১৫ জুনের বলে জানা গিয়েছে।

যদিও রাজ্য স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক সাফাই দিতে গিয়ে বলেছেন, অবস্থা গুরুতর হলেও শিশুটি যখন বেঁচে ছিল, তখন তার বাবা-মা হাসপাতাল থেকে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকদের বারণ শোনেননি অভিভাবকরা।
মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে ১৪০ কিমি দূরের ডিন্ডোরি জেলার সহজপুরির বাসিন্দা সুনীল ধুরভে জানিয়েছেন, তাঁর স্ত্রী জামনি বাই ১৩ জুন সরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন। কিন্তু শিশুটি দুর্বল থাকায় জব্বলপুরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলেও ১৫ জুন মৃত্যু হয়।

শিশুর বাবার দাবি, দেহ নিয়ে শববাহী গাড়িতে করে তারা বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার জন্য ব্যাগে করে বাসে (bus) নিয়ে যেতে হয় তাঁকে। স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালে শববাহী গাড়ির সুবিধা নেই (Inhuman Administration)।












Click it and Unblock the Notifications