সিডনি কাণ্ড : বেঁচে ফিরেছে ছেলে, গুন্টুরে পরিবারে খুশির হাওয়া

হায়দ্রাবাদ, ১৬ ডিসেম্বর : খবরটা আসতেই অঙ্কিরেড্ডি বিশ্বকান্তের পরিবারের এখন খুশীর হাওয়া। সিডনিতে জঙ্গীর দখলে চলে যাওয়া ক্যাফে থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছেন ভারতীয় এই আইটি কর্মী।

টিভির পর্দায় ক্যাফে থেকে ছেলেকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিলেন অঙ্কিরেড্ডির মা-বাবা। সাদা শার্ট পড়ে হাত তুলে বেরিয়ে আসছে ভারতীয় এই আইটি কর্মী। অঙ্কি ও অন্য দুই মহিলাকে ঘিরে নিয়ে বের করে আনছেন দুই কমান্ডো। টিভির পর্দায় দেখা গিয়েছিল এই দৃশ্যই।

সিডনিতে অঙ্কিরেড্ডির স্ত্রী তাঁর মুক্তির খবরটি নিশ্চিত করেছেন। "ভগবানকে অসংখ্য ধন্যবাদ" ছেলের খবর পেয়ে গুন্টুরে বসে থাকা বাবার চিন্তামুক্ত চোখ দুটি দিয়ে গড়িয়ে পড়ল জল। অস্ট্রেলিয়ায় ছেলের পণবন্দি হওয়ার খবর পেয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন অঙ্কির মা সুলোচনা। এখন সব ঠিক হয়ে গিয়েছে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়া: পুলিশি তৎপরতায় মুক্ত পণবন্দিরা,১ জঙ্গী সহ মৃত ২

অন্ধ্রর গুন্টুরের বাসিন্দা অঙ্কিরেড্ডি কর্মরত ইনফোসিসে। কর্মসূত্রে গত ৬ বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন অঙ্কি। স্ত্রীও সঙ্গেই থাকেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বাবা ঈশ্বর রেড্ডি সরকারি কর্মচারি। ঈশ্বরবাবুর কথায় কাজ থেকে ফেরার পথে ওই ক্যাফেতে গিয়েছিল তাঁর ছেলে। ঠিক তখনই পণবন্দি করা হয় তাদের।

যদিও পুলিশের তৎপরতায় এক জঙ্গীর মৃত্যু হয়েছে। এবং সকল বন্দিরাই মুক্তি পেয়েছেন। তবে দুই বন্দির মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+