Narayana Murthy: 'সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ' মন্তব্যের পর নারায়ণ মূর্তির 'মধুর' পরামর্শ, যা বললেন ইনফোসিস কর্তা...
Narayana Murthy: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। আর তারই মুখে নাকি এবার কর্মীদের নিয়ে সুবচন। মুম্বইয়ে টাইকুন সামিট ২০২৫-এ অংশ নিয়ে তিনি বলেন, কর্মচারীদের সঙ্গে মানবিক হওয়া দরকার। এমনকী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনভোগীদের মধ্যে বিস্তর ফারাকও কমিয়ে আনা উচিত।
শিল্পপতিদের নিয়ে আয়োজিত টাইকুন মুম্বইয়ের প্রতিষ্ঠাতা তথা সভাপতি হরিশ মেহতাকে এদিন সাক্ষাৎকার দেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। প্রত্যেক কর্পোরেট কর্মীকে সম্মান ও মর্যাদা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কর্মস্থলের পরিবেশও ইতিবাচক হওয়া উচিত বলে মনে করেন তিনি। ব্যবসায়ী ও উদ্যোগপতিদের তাঁর পরামর্শ, "কর্পোরেট প্রতিষ্ঠানগুলিতে জনসমক্ষে কর্মীদের প্রশংসা করা উচিত। সমালোচনা হবে ব্যক্তিগত স্তরে। আর যতটা সম্ভব লভ্যাংশের শরিক করা উচিত কর্মীদের।"

মূর্তির মতে, ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ একমাত্র তখনই সম্ভব, যদি ভারতীয় ব্যবসায়ীরা পুঁজিবাদকে সহানুভূতির সঙ্গে দেখেন। তিনি বলেন, পুঁজিবাদের অর্থই মানুষকে সুযোগ দেওয়া। যে সমস্ত মানুষ নতুন চেতনার সঙ্গে আসবেন, তাদের জন্য সম্পদ সৃষ্টি করা। পাশাপাশি কর্মসংস্থান তৈরি করে দারিদ্র্য দূরীকরণ করা। এবং অবশ্যই কর প্রদান করা উচিত। যাতে করে জনতার কল্যাণে বিভিন্ন কাজ করা যেতে পারে।"
নারায়ণ মূর্তি বলেন, শুধুমাত্র ভাতা অনুদান না দিয়ে নিত্যনতুন শিল্পোদ্যোগ নিলে দারিদ্র্য পাকাপাকিভাবে দূরীকরণ সম্ভব। নানা নতুন উদ্যোগ নিলে তবেই চোখের নিমেষে দারিদ্র দূর হবে বলে বার্তা মূর্তির। উদ্যোগপতিদের উদ্দেশ্য করে নারায়ণ মূর্তি বলেন, "আপনারা শয়ে শয়ে কর্মসংস্থান তৈরি করেন, সে ব্যাপারে আমি নিশ্চিত। তবে ভাতা অনুদানের সমস্যা নিয়ে আপনারা কোনও সমাধানের পথ দেন না। ভাতা দিয়ে কোনও দেশ আজ পর্যন্ত সফল হতে পারেনি।"
সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলার পর ভাতা-মন্তব্যেও বিতর্কে জড়িয়েছিলেন নারায়ণ মূর্তি। বর্তমানে দেশের প্রায় ৮০ কোটি মানুষেরই সরকারি ভাতায় সংসার চলে বলে মন্তব্য করেছিলেন মূর্তি। বিশেষত রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে নারায়ণ মূর্তির ওই মন্তব্যে। তবে ক্ষমতাসীন সরকারগুলির উদ্দেশ্যে পরামর্শ দেন মূর্তি। ভাতা প্রদান করলে তার সুফলও সরকারের খতিয়ে দেখা উচিত বলে মনে করেন মূর্তি। তিনি বলেন, "মাসে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করলে সরকার উচিত প্রতি ৬ মাসে গিয়ে সমীক্ষা চালানো। যেমন বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ায় বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ বেড়েছে কিনা তা দেখা উচিত সরকারের।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications