সম্পত্তির নিরিখে রানি এলিজাবেথকেও পিছনে ফেললেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির কন্যা
সম্পত্তির নিরিখে ব্রিটেনের রানিকেও ছাপিয়ে গেলেন ইনফোসিস কর্তার মেয়ে! নজরে স্বামী
সম্পত্তির নিরিখে রানি এলিজাবেথকেও ছাপিয়ে গেলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তির কন্যা অক্ষতা মূর্তি। অন্যদিকে স্ত্রীর এই বিশালাকার সম্পত্তি সম্পর্কে সরকারকে না জানানোর জন্য ইতিমধ্যেই আইনি জালে পড়েছেন ব্রিটেনের চ্যান্সেলর তথা নারায়ণ মূর্তির জামাই ঋষি শৌনক। বর্তমানে অক্ষত মূর্তি নিজেই পারিবারিক ফার্মে ৪৩০ মিলিয়ন পাউন্ডের মালকিন বলে জানা যাচ্ছে। এদিকে ব্রিটেনের ধণীতমদের তালিকা অনুযায়ি ব্রিটেনের রানি র মোট সম্পত্তির পরিমাণ ৩৫০ মিলিয়ন পাউন্ড৷

এদিকে ব্রিটেন আইন অনুসারে সেদেশ সমস্ত মন্ত্রী এবং চ্যান্সেলরই নিজস্ব এবং পরিবারের অন্যান্য সদস্যদের সম্পত্তি ও আয়-ব্যায়ের হিসেব দাখিল করতে বাধ্য থাকেন। বর্তমানে এই সংক্রান্ত হিসেব-নিকেশ চলাকালীন স্ত্রীর সম্পত্তির বিষয়ে বিশদে জানাতে পারেনি ঋষি শৌনক। পরবর্তীতে ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যমের অন্তর্দন্তের রিপোর্টে চোখ কপালে ওঠে সকলেরই। তখনই জানা যায় ভারতের প্রথমসারির প্রযুক্তি বিশারদ তথা ধনকুবের নরায়ণ মূর্তির কন্যার ভারতীয় মুদ্রায় মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ২০০ কোটি টাকা। সেখানে ব্রিটেনের রানি র সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৪০০ কোটি টাকা।
এদিকে ঋষির সঙ্গে অক্ষতের প্রথম পরিচয় স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়েই। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। পরবর্তীতে ২০০৯ সালে বিয়ে। এদিকে সম্প্রতি পারিবারিক সম্পত্তির যে হিসাবে ঋষি দাখিল করেছিলেন তাতে জানানো হয় ক্যাটামারান ভেনচার নামে ইংল্যান্ডেরই একটি ছোট উদ্যোগের মূলধন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন অক্ষতা। যদিও তার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ নেই তাঁর 'সামগ্রিক ধারণা’ নেই বলেও জানান তিনি। কিন্তু অন্তর্তদন্তে জানা যায়, নারায়ণ মূর্তির ইনফোসিসেও অক্ষতার প্রায় ০.৯১ শতাংশ শেয়ার রয়েছে। যার বাজারদর প্রায় ৪৩ কোটি পাউন্ড। এছাড়াও পারিবারিক ব্যবসার সূত্র ধরে অ্যাজন থেকেও তাঁর প্রায় ৯০ কোটি পাউন্ড আয় হয়। এছাড়াও দেশে বিদেশে একাধিক ছোট বড় ব্যবসা রয়েছে অক্ষতা-ঋষির। আর তার হাত ধরেই বর্তমানে রানি এলিজাবেথের থেকেও বেশি সম্পদে অধিকারি এই পরিবার।












Click it and Unblock the Notifications