Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইনফোসিসের কর্মচারী বাইক ট্যাক্সির চালক! অর্থের অভাব নাকি অন্য কোনও কারণ?

বর্তমান সময়ে সকলেই যানজট এড়াতে আবার অফিসে কিংবা কলেজে দ্রুত পৌঁছাতে র্যা পিডো বা উবের বাইক, বাইক ট্যাক্সি ব্যবহার করেন। এতে সামান্য খরচ বেশি হলেও দ্রুত কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো যায়। আর এতে উঠলে অনেক ঘটনারও সাক্ষী থাকেন অনেক যাত্রীরা। যা কখনও সুখের হয়, আবার কখনও খুব কষ্টের হয় কিংবা অনেক কিছু জানা যায়।

ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী থাকলেন একজন ব্যাঙ্গালোরবাসী। ব্যস্ততম জায়গা ব্যাঙ্গালোর। এখনে সকলেই যেন কাঁধে ব্যাগ নিয়ে ছুটচ্ছেন। তবে এবার এক ব্যাঙ্গালোরের বাসিন্দা লিঙ্কডইনে শেয়ার করেছেন দু’জন নামী কোম্পানির কর্মচারীর বাইক ট্যাক্সি ও উবের বাইক চালানোর মতো বাস্তব ঘটনা । যা শুনলে অবাক হবেন আপনিও!

bike taxi

এক বাইক ট্যাক্সি রাইডার অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য বাইক ট্যাক্সি চালান। তিনি আবার নামকরা কোম্পানি ইনফোসিসে চাকরি করেন। যা শুনে রীতিমত অবাক হচ্ছেন সকলে। কী জানালেন সেই মহিলা, জানুন।


কেন বাইকে উঠেছিলেন তিনি

তিনি বলেন, তিনি অফিসে যাওয়ার সময় যানজট এড়িয়ে দ্রুতই তাঁর অফিসে পৌঁছাতে চাইছিলেন, তাই তিনি একটি বাইক ট্যাক্সি বুক করেন। তারপর তিনি বাইকে চেপে অফিসের দিকে যাত্রা শুরু করেন। সেই সময় তিনি দেখেন বাইকের চালক কারোর সঙ্গে ফোনে কথোপকথন করছেন। তাঁর কথা বলার ধরণ একটু অন্য রকম। তিনি যার সঙ্গে ফোনে কথা বলছিলেন, তিনি কিন্তু ইংরাজিতে কথা বলছিলেন। আর তাকে তিনি বলছিলেন, 'তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো?’ বাইকের চালকের কথা একটু কর্পোরেট স্টাইলের। যা শুনে তখনই কিন্তু তাঁর কৌতূহল বেড়ে যেতে থাকে।

কী জানতে পারলেন তিনি

কথায় কথায় তিনি জানতে পারেন, বাইকের চালক বড় কোম্পানি ইনফোসিসের কর্মচারী। তিনি সেখানে চুক্তিভিত্তিক ভাবে সেখানে যুক্ত। তিনিও এও জানান, বাইক রাইডার হিসাবে আজ তাঁর প্রথম দিন। তিনি জানান যে, এই আরোহী সপ্তাহান্তে ও সকালে বাইক ট্যাক্সি চালান অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য। তিনি অবসর সময়ে সোশ্যাল মিডিয়ায় রিল ক্রল করার থেকে অর্থ উপার্জন করা তাঁর কাছে অনেক আগে।

আর কী জানালেন তিনি

তবে এই ঘটনা কিন্তু প্রথম নয়, তিনি বলেন, তিনি একবার অফিস থেকে বাড়ি ফেরার পথে এক উবের বাইকে উঠেছিলেন। সেই সময়ে তিনি বাইকে উঠেছিলেন তাঁর চালকও কিন্তু খুব শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। তাছাড়াও তাঁর পোশাক দেখে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি ভালো ঘরের ছেলে। তখন তিনি সেই চালকের সঙ্গে কথা বলা শুরু করেন, এবং জানতে পারেন, তিনি বি২বি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি করেন। চালক তাকে বলেছিলেন, তিনি ভাবেন অফিস থেকে একা গাড়ি চালিয়ে যাবেন না কেন? 'এভাবে গাড়ি চালালে আমি সকলের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারব। সেই সঙ্গে উপার্জন করতে পারব টাকাও।' মহিলাটি এও জানান, বর্তমানে একাকীত্ব যেন মহামারি হয়ে উঠছে। আমি যে কিছুদিন আগে একজন উবের বাইক চালককে কিছুক্ষণ তাঁকে তাঁর একাকীত্ব থেকে বার করতে পেরেছি, সেটাই অনেক। তিনি আরও বলেন দৈনন্দিন রুটিনের একঘেয়েমি কাটাতেও তারা বাইক ট্যাক্সি চালাচ্ছেন।

কী জানালেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী

এই পোস্টে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, তাঁর সঙ্গীর অফিসে একজন কর্মচারী ছিলেন, যিনিও অবসর সময়ে তাঁর একাকীত্ব কাটাতে চাইক ট্যাক্সি চালাতেন। তিনি মনে করেন, বোধদয় তারা এক শূন্য জীবন উপভোগ করেছেন। যাদের অনেক সমস্যা রয়েছে, যা তারা কাউকে বলতে পারেন না, আবার তাঁদের এই সমস্যাগুলো বলার বা শোনার মতো মানুষের বড় অভাব। আর এনিয়ে তিনি যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন। তিনিও এও মনে করেন, এই রকম কষ্ট থেকে বের হতেই বোধহয় তাঁরা এই পথ বেছে নিচ্ছেন।

কী জানালেন এই ব্যবহারকারী

অপর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানান, ব্যাঙ্গালোরে যখন একজন মাইক্রোসফট কর্মচারী সপ্তাহান্তে কিংবা অফিসের কাজের শেষে বাইক ট্যাক্সি চালাচ্ছেন, তা কিন্তু শুধু মাত্র অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য নয়। এতে কিন্তু তাঁর কিছুটা হলে একাকীত্ব দায়ী। যা কাটাতেই তিনি বেশি আয়ের জন্য এই পথ খুঁজে নিয়েছেন। কারণ তিনি মনে করছেন, বাইকে তাঁর পিছনে থাকা ব্যক্তির সঙ্গে তিনি কথা বলতে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত তাঁর সঙ্গে সময় কাটাতে পারবেন, আবার কথা বলতে পারবেন। এতে দূর হবে বাইক ট্যাক্সির একাকীত্বও। আর এই কারণে কিন্তু অনেকেরই মানসিক চাও কমে, সেই সঙ্গে সামাজিক ভাবে অনেক কিছুও জানতে তারা পারেন। যেখানে শুধু মাত্র অর্থের যে চাহিদা পূরণ হচ্ছে, তা কিন্তু নয়, এতে কিন্তু তিনি মানসিকভাবে কিছুটা হলেও সুস্থ থাকতে পারচ্ছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+