দিল্লির হিংসা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর প্রচারে 'ভুল'! বেসরকারি টিভি চ্যানেলগুলিকে নির্দেশিকা মোদী সরকারের

দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলি (Satellite Channels) এমনভাবে ঘটনার বিবরণ দিচ্ছে, তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। যা নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রকের (information and broafcasting ministry) তরফে বেসরকারি স্যাটেলাইট চ্

দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলি (Satellite Channels) এমনভাবে ঘটনার বিবরণ দিচ্ছে, তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। যা নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রকের (information and broafcasting ministry) তরফে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলিকে ১৯৯৫-এর দ্য কেবল টেলিভিশন নেটওয়ার্কস (নিয়ন্ত্রণ) আইনের ২০ ধারা এবং প্রোগ্রামকোডের বিষয়গুলি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

আইনে যা রয়েছে

আইনে যা রয়েছে

দেশের স্যাটেলাইট চ্যানেলগুলিকে আপলিঙ্কিং এবং ডাউন লিঙ্কিং-এর সুবিধার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমতি নিতে হয়। এর জন্য দেশে রয়েছে কেবল টিভি নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন ১৯৯৫। এই আইনের ধারা ২০-র উপধারা ২- রয়েছে কেন্দ্রীয় সরকার আদেশ বলে কোনও চ্যানেলের বা কোনও চ্যানেলের নির্দিষ্ট অনুষ্ঠানের সম্প্রচার কিংবা পুনঃপ্রচারকে নিয়ন্ত্রণ করতে পারে কিংবা নিষিদ্ধ করতে পারে। সেখানে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের স্বার্থের কথা বলা হয়েছে। এছাড়াও দেশের নিরাপত্তার কথা উল্লেখ রয়েছে। কোনও বিদেশি রাষ্ট্রের সঙ্গে দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিঘ্নিত হওয়ার কথাও বলা রয়েছে। পাশাপাশি শালীনতা এবং নৈতিকতার কথাও উল্লেখ রয়েছে।
পরিষ্কার করে বলতে গেলে, এমন কোনও অনুষ্ঠান পরিবেশন করা উচিত হবে না, যেখানে তা শালীনতা বিরুদ্ধে, বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমালোচনা, ধর্ম এবং সম্প্রদায়ের ওপরে আক্রমণ কিংবা সাম্প্রদায়িক প্রচার, অশ্লীল, মানহানিকর, মিথা, অর্ধসত্য খবর রয়েছে।

চ্যানেলগুলি আইন লঙ্ঘন করেছে

চ্যানেলগুলি আইন লঙ্ঘন করেছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেল এমনভাবে ঘটনাটির পরিবেশন করেছে. যেখানে তা বিভ্রান্তিকর বলেই মনে হয়েছে। এছাড়াও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ভাষা এবং মন্তব্য করার অভিযোগ উঠেছে। সরকারের তরফে বলা হয়েছে, এই ধরণের সম্পচার প্রোগ্রাম কোড লঙ্ঘন করেছে। পাষাপাষি আইনের ২০ নম্বর ধারার ২ নম্বর উপধারাকেও লঙ্ঘন করেছে। এর মধ্যে কিছু সংবাদ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিবেদনের উল্লেখ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিবেদনের উল্লেখ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিবেদনের উল্লেখ
মন্ত্রকের তরফে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি চ্যানেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিবেদনের ক্ষেত্রে বিধি লঙ্ঘন সরকারের নজরে এসেছে। এছাড়াও সংবাদের সঙ্গে ভুল ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। চ্যানেলের সাংবাদিক এবং উপস্থাপকরা শ্রোতাদের উত্তেজিত করেছে।

 দিল্লির হিংসার উল্লেখ

দিল্লির হিংসার উল্লেখ

এব্যাপারে সাম্প্রতিক দিল্লির হিংসার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। উত্তেজক শিরোনামের পাশাপাশি হিংসার ভিডিও পরিবেশন করা হয়েছে। যা শান্তিশৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আইনশৃঙ্খলাকেও ব্যাহত করতে পারে বলেই মনে করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসব ছাড়াও কিছু চ্যানেলে অসংসদীয়, উস্কানিমূলক এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, এমন ভাষাও প্রয়োগ করেছে। সরকার মনে করছে এইধরনের ঘটনা দর্শকদের ওপরে নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে এবং সাম্প্রদায়িক বৈষম্যকে উস্কে দিতে পারে। এইধরনের খবর সম্প্রচার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে যা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+