বারাণসীতে ঘরোয়া বৈঠকে মিলিত হবেন মোদী-জিনপিং
চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে ফের একবার ঘরোয়া বৈঠকের টেবিলে মিলিত হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে ফের একবার ঘরোয়া বৈঠকের টেবিলে মিলিত হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তরফে আগামী ১১ অক্টোবর বারাণসীতে এই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং চিনের তরফেও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে খবর।

দুই দেশের এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রথম ঘরোয়া বৈঠক হয় ২০১৮ সালের ২৭-২৮ এপ্রিল চিনের হুবেই প্রদেশে। সেখানে একটি লেকের ধারে অতিথিশালায় অনেকটা সময় কাটান মোদী-জিনপিং। সেই আপ্যায়নের পর নরেন্দ্র মোদী পাল্টা ঘরোয়া বৈঠক আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। আর তার ফলস্বরূপ নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এর আগে চিনা প্রেসিডেন্ট জিনপিং শিয়ামেনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়া ২০১৪ সালে নরেন্দ্র মোদী গুজরাতের আমেদাবাদে ও তারপরে জিনপিং ২০১৫ সালে সিয়ান প্রদেশ মোদীকে আমন্ত্রণ জানান।
সামনেই জুন মাসের ১৩-১৪ তারিখে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে মোদী ও জিনপিংয়ের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেখানে এই বিষয়টি আরও স্পষ্টতা পাবে।












Click it and Unblock the Notifications