Cyclone Michaung: মিগজাউমের দাপটে তিন হাজারের টিকিটের দাম হল ৬ হাজার! মাথায় হাত যাত্রীদের
Cyclone Michaung: সাইক্লোন মিগজাউমের আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যে ঝড়ের ব্যাপক প্রভাব শুরু হয়েছে। ইতিমধ্যে তামিলনাড়ু, অন্ধপ্রদেশ সহ একাধিক জায়গায় মুষলধারে (Cyclone Michaung) বৃষ্টি এবং হাওয়া বইতে শুরু করেছে। প্রবল বৃষ্টির কারণে জমে গিয়েছে শহরের একাধিক জায়গায়।
এমনকি বিমানবন্দরগুলিতে জল জমে গিয়েছে। যার ব্যাপক প্রভাব পড়েছে বিমান চলাচলে। যদিও ধীরে ধীরে বিমান চলাচল শুরু হচ্ছে। আর এরপরেই চেন্নাই থেকে দেশের অন্যান্য শহরে যাওয়ার রুটে ভাড়া ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৭১ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক পরিস্থিতি-

বাড়ছে ভাড়া, মাথায় হাত যাত্রীদের
বিজনেস স্ট্যান্ডার্ড ইক্সিগোর রিপোর্ট অনুযায়ী, আজ ৫ ডিসেম্বর চেন্নাই থেকে মুম্বই, নয়াদিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং কলকাতার মতো শহরের জন্যে একতরফা ভাবে বিমান ভাড়া তিন থেকে সাত দিন আগের দামের তুলনায় ৫২ শতাংশ থেকে ১৭১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। চেন্নাই বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর।
চেন্নাই-মুম্বাই রুটে বিমান ভাড়া ৬৮.৬ শতাংশ বেড়ে ৩,৭২৮ টাকা থেকে ৬,২৮৬ টাকা হয়ে গিয়েছে। চেন্নাই দিল্লি রুটে বিমান ভাড়া ভেড়ে ৫২ শতাংশেরও বেশি। ১০, ৭২৪ টাকার ভাড়া বেড়ে ১৬ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। চেন্নাই-হায়দরাবাদের বিমান ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, সাইক্লোন মিগজাউমের (Cyclone Michaung) আছড়ে পড়তে আর খুব বেশি দেরী নেই। অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মাছিলিপাট্টনামের মাঝামাছি জায়গায় এই তীব্র সাইক্লোনের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে সাইক্লোনের জন্ম হয়েছে মঙ্গলবার সকালে তা আছড়ে পড়বে। এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবনের।
ঝড়ের (Cyclone Michaung) কারণে বিমানের পাশাপাশি ট্রেনেও ব্যাপক প্রভাব পড়েছে। একাধিক ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এমনকি বাংলা থেকেও বহু ট্রেন বাতিল করা হয়েছে। সে রাজ্যে আটকে পড়েছেন বহু মানুষ। ফলে সময় যত গড়াচ্ছে ততই হু হু করে বাড়ছে সমস্ত ট্রেন-প্লেনের ভাড়া।












Click it and Unblock the Notifications