১২ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি নভেম্বরে, কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি?

১২ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি নভেম্বরে, কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি?

নভেম্বর মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে দেশের অর্থনীতি। ১২ বছরে যা সর্বাধিক বলে জানিয়েছে রিপোর্ট। ২০২১ সালে নভেম্বর মাসে দেশের অর্থনীতি পৌঁছে গিয়েছিল ১৪.২ শতাংশে। গত ১২ বছরে যা রেকর্ড বলে জানানো হয়েছে। সর্বাধিত দাম বেড়েছে যে জিনিসগুলির মধ্যে তার মধ্যে রয়েছে ধাতু, পেট্রোল-ডিজেল, মিনারেল অয়েলের।

রেকর্ড মুদ্রাস্ফীতি

রেকর্ড মুদ্রাস্ফীতি

নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। গত ১২ বছরে যা হয়নি সেই রেকর্ডে পৌঁেছ গিয়েছে। একেবারে ১৪.২৩ শতাংশে পৌঁছে গিয়েছে মুদ্রাস্ফাীতি। গত ১২ বছরে এই রকম কোনও হয়নি বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। গত মাসে সব জিনিসের দামই রেকর্ড হারে বেড়ে গিয়েছিল। চাল-ডাল থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গিয়েছিল রেকর্ড হারে বেড়ে গিয়েছিল। রান্নার গ্যাসের দামও রেকর্ড দাম বেড়েছে। এমনকী সরষের তেলের দামও লাগাম ছাড়া হয়ে গিয়েছে।

লাগাম ছাড়া দাম বৃদ্ধি

লাগাম ছাড়া দাম বৃদ্ধি

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি তলানীতে এসে ঠেেকছিল। এই পরিস্থিতিতে বাণিজ্যে গতি আনতে রেপোরেট অপরিবর্তিত রেখেছে। কিন্তু তার পরেও অনেক ধীর গতিতে স্বাভাবিক হয়েছে দেশের অর্থনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাবি করেছিলেন দেশের অর্থনীতি ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু দীপাবলির আগে থেকেই অস্বাভাবিক হারে দাম বাড়তে শুরু করেছিল দৈনন্দিন জিনিসের। চাল-ডাল তেল থেকে শাসক সবজি সব কিছুর দাম বাড়তে শুরু করেছিল। ২০২০ সালে নভেম্বর মাসে যেখানে দেশের মুদ্রাস্ফীতি ছিল ২.২৯ শতাংশ। সেটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ১ বছরে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে তাপমাত্রা। অক্টোবর মাস থেকে দাম বাড়তে শুরু করেছিল। অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছিল ১২.৫৪ শতাংশে।

কী বলছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী

কী বলছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, নভেম্বর মাসে সব জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণেই মুদ্রাস্ফীতি এই রেকর্ড হয়ে বেড়েছে। মূলত পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণেই এই মুদ্রাস্ফীতি রেকর্ড হারে বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে বেড়েছিল ধাতু, প্রাকৃতিক গ্যাস, চাল-ডাল সহ একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছিল অস্বাভাবিক হারে সেকারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। নভেম্বর মাসে কনজিউমার ইনডেক্স প্রাইস হেড়ে হয়ে গিয়েছে ৪.৯১ শতাংশ হয়ে গিয়েছে। গত মাসে সেটা ছিল ৪.৪৮ শতাংশ।

মধ্যবিত্তের নাভিশ্বাস

মধ্যবিত্তের নাভিশ্বাস

যে হারে জিনিসের দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস দশা তৈরি হয়েছে। শুধু শাক-সবজি, চালডাল নয় তার সঙ্গে দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। রান্নার গ্যাসের দাম ১০০০ টাকাতে পৌঁছে গিয়েছে। কাজেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মানুষের জীবন। তার উপরে আবার বাড়ছে করোনা সংক্রমণের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কেই পুরো বেতন পাচ্ছেন না। কেউ আবার অর্ধেক বেতনে কাজ করছে। কাজেই সকলের পক্ষে জীবন ধারন করা কঠিন হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+