উৎসবে মুখর দেশে ফের সন্ত্রাসের ছক, উপত্যকায় জঙ্গি নিধন সেনার
কাশ্মীর উপত্যকার উরির জোরাওয়ার সেক্টরে জঙ্গিরা অনুপ্রবেশের ছক কষেছিল । সেই ছক বানচাল করে ১ জঙ্গিকে কতম করে সেনা জওয়ানরা।
ফের একবার পাক মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। কাশ্মীর উপত্যকার উরির জোরাওয়ার সেক্টরে জঙ্গিরা অনুপ্রবেশের ছক কষেছিল । সেই ছক বানচাল করে ১ জঙ্গিকে কতম করে সেনা জওয়ানরা।

জানা গিয়েছে , সেনার এই অভিযানের ফলে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্র সস্ত্র। এই গোটা অভিযানটি শুরু হয় রবিবার থেকে। তা শেষ হয় মঙ্গলবার ভোররাতে। এর আগে, সেনার কাছে খবর ছিল, বহু জঙ্গি লুকিয়ে রয়েছে উরিতে। সেই খবর পেয়েই অভিযান চালানো হয়।
এর আগে, সোমবারই পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে সেনার লড়াই চলে উরির কালগাই সেক্টরে। সেখানেও গুলিতে ঝাঁঢরা করে দেওয়া হয় জঙ্গিদের।












Click it and Unblock the Notifications