কাশ্মীরে অনুপ্রবেশের ছক বানচাল, মৃত কমপক্ষে ৬ জঙ্গি
জম্মু ও কাশ্মীরে ফের বড়সড় অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা। উরি সেক্টরে সেনা-পুলিশের গুলিতে কমপক্ষে ৬ জঙ্গি মারা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরে ফের বড়সড় অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা। উরি সেক্টরে সেনা-পুলিশের গুলিতে কমপক্ষে ৬ জঙ্গি মারা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি এসপি বেদ টুইট করে জঙ্গিদের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি বলেছেন, পুলিশ, সেনা এবং সিআরপিএফ-এর বাহিনী যৌথভাবে অভিযানে সামিল হয়েছিল। মৃত জঙ্গিরা সবাই জৈশ-ই-মহম্মদ জঙ্গি বলে জানিয়েছেন তিনি।
উত্তর কাশ্মীরের বারামুলার উরি সেক্টরে এই অনুপ্রবেশের চেষ্টা হয় বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা। সেই সময় চ্যালেঞ্জ করে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে কমপক্ষে ৬ জঙ্গির মৃত্যু হয়।

সেনার তরফে জানানো হয়েছে, জওয়ানরা সতর্ক থাকায় অনুপ্রবেশের ছক বানচাল করা গিয়েছে।
সীমান্তে জঙ্গির খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীসরের ডিজিপি প্রথমে ৪ জঙ্গির মৃত্যুর খবর জানান। পরে আস্তে আস্তে মৃত জঙ্গিদের সংখ্যা বাড়তে থাকে।
বারামূলার এসএসপি ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, আত্নঘাতী হামলার প্রস্তুতি নিয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল।












Click it and Unblock the Notifications