ক্ষমতায় না থাকলেও টিকিটের দর কোটি কোটি টাকা!সনিয়া ঘনিষ্ঠ কংগ্রেস নেতার বিরুদ্ধে বিক্ষোভে চাঞ্চল্য

পাঁচবছর ক্ষমতায় না থাকলেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হরিয়ানা কংগ্রেস। বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে প্রকাশ্যেই সেই অন্তর্দ্বন্দ্ব। ৫ কোটি টাকার বিনিময়ে টিকির বিলি হয়েছে বলে অভিযোগ করেছেন হরিয়ান

পাঁচবছর ক্ষমতায় না থাকলেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হরিয়ানা কংগ্রেস। বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে প্রকাশ্যেই সেই অন্তর্দ্বন্দ্ব। ৫ কোটি টাকার বিনিময়ে টিকির বিলি হয়েছে বলে অভিযোগ করেছেন হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার। বিষয়টি নিয়ে তিনি এদিন সনিয়া গান্ধীর বাড়ির সামনে বিক্ষোভেও সামিল হয়েছিলেন।

ক্ষমতায় না থাকলেও টিকিটের দর কোটি কোটি টাকা!সনিয়া ঘনিষ্ঠ কংগ্রেস নেতার বিরুদ্ধে বিক্ষোভে চাঞ্চল্য

এদিন বিকেল তিনটেয় নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়। যা পৌঁছে যায় দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীর বাড়ির সামনেও। চাঞ্চল্যকর অভিযোগ করে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার বলেন, সোহনা বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে ৫ কোটি টাকায়।

ওই কংগ্রেস নেতা বলেন, তিনিও টিকিট বিলিতে অংশ নিয়েছিলেন আগে। বর্তমানের ১৪ জন বিজেপি বিধায়ক তাদের দল থেকেই গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও সাত সাংসদও আগে কোনও না কোনও সময়ে তাদের দলের সদস্য ছিলেন। তিনি দাবি করেন বিজেপির তরফ থেকে ছয়বার তাঁকে যোগদন করতে অফার দিয়েছিল, গত তিন মাসে। কিন্তু তিনি যাননি। ভবিষ্যতেও তিনি যাবেন না বলে জানিয়েছেন।

এর আগে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন প্রধান অভিযোগ করেন, গত পাঁচ বছর যাঁরা দলের হয়ে কাজ করেছেন, টিকিট বিলিতে তাঁদের অবজ্ঞা করা হয়েছে। আর যাঁরা দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের টিকিট দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার দিকে আঙুল তুলেছেন। নেতার সুরে সুর মিলিয়েছেন কর্মীরাও। তাঁরা বলছেন, যাঁরা এসি তে থাকেন তাঁদেরকেই টিকিট দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম নবি আজাদের বিরুদ্ধে স্লোগান দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+