শিল্পে মন্দা আরও প্রকট মোদী জমানায়! সরকারি রিপোর্টে ৭ বছরে সর্বনিম্ন উৎপাদন হার

অর্থনীতির বেহাল দশায় সরকারি পরিসংখ্যানেই আতঙ্ক ছড়াচ্ছে দেশে। শিল্পে মন্দা, মন্দা অর্থনীতিতেও। সারা দেশে দু্র্দশার ছবি।

অর্থনীতির বেহাল দশা নিয়ে সরকারি পরিসংখ্যানেই আতঙ্ক ছড়াচ্ছে দেশে। শিল্পে মন্দা, মন্দা অর্থনীতিতেও। সারা দেশে দু্র্দশার ছবি। এক মাসের মধ্যেই দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন সূচকের অবনতি হয়েছে লক্ষ্যণীয়ভাবে। দেশের শিল্পক্ষেত্রে আগস্টের পরিসংখ্যানে মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে। সাত বছরের মধ্যে সবথেকে নীচে নেমে এসেছে এবার।

শিল্পে দুর্দশা আরও প্রকট, ৭ বছরে সর্বনিম্ন উৎপাদন হার

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কতটা চাঙ্গা হল অর্থনীতি তা বোঝা যাবে নভেম্বরে। তার আগে আগস্ট মাসের শিল্প-উৎপাদনের যে তথ্য পেশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে, দেশে শিল্প উৎপাদনের হার ১.১ শতাংশ কমেছে। শিল্প উৎপাদনের হার গত মাসে ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অটোমোবাইল বিক্রি অগস্ট মাসে সবচেয়ে খারাপ। সবচেয়ে কমতে দেখা গেছে যাত্রীবাহী যানবাহন এবং দু'চাকার গাড়ির বিক্রি। আর্থিক মন্দার কারণে এই সেক্টরগুলিতে অবনতি লক্ষ্যণীয় বলে জানিয়েছে শিল্পসংস্থাগুলি। শিল্প সংস্থা সিয়াম জানিয়েছে, ১৯৯৭-৯৮ সালে পাইকারি গাড়ির বিক্রয় ডেটা রেকর্ডিং শুরু করা হয়েছি্ল। তার পর থেকে দেশে সামগ্রিক যানবাহন বিক্রিতে এবার রেকর্ড পতন হল। এর আগে ২০১২ সালে উৎপাদনের হার ছিল সর্বনিম্ন ১.৭ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, উৎপাদন ক্ষেত্রে ২৩টির মধ্যে ১৫টি শিল্পেই খারাপ পরিস্থিতি চলছে। ৮টি শিল্পের পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। ১৫টি শিল্পে উৎপাদন একেবারেই কমে গিয়েছে। সবথেকে খারাপ পরিস্থিতি অটো মোবাইল শিল্পে। গাড়ি শিল্পে উৎপাদন কমেছে ২৪ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+