আর্থিক মন্দা কাটাতে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজে খুব বেশি সহায়ক হবে না, মত শিল্প গোষ্ঠীগুলির

আর্থিক মন্দা কাটাতে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজে খুব বেশি সহায়ক হবে না, মত শিল্প গোষ্ঠীগুলির

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে কেন্দ্র সরকারকে। আর্থিক সঙ্কট কাটিয়ে আত্মনির্ভর ভারত গড়তে ইতিমধ্যেই ২০ লক্ষ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজও ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফে। যদিও অনেক বিশেষজ্ঞেরই ধারণা ছোট-মাঝারি বা বড় শিল্প আর্থিক মন্দা কাটাতে সরকারের আরও বড়সড় পদক্ষেপ ঘোষণা গ্রহণ করা দরকার।

১০০-র মেশি সংস্থার উপর চালানো হয় সমীক্ষা

১০০-র মেশি সংস্থার উপর চালানো হয় সমীক্ষা

এই আর্থিক প্যাকেজে দেশের অর্থব্যবস্থার পুরোপুরি পুনোরুদ্ধার সম্ভব নয় বলে মনে করছে দেশের ছোট-মাঝারি ও ভারী শিল্প গোষ্ঠীগুলি। দেশজুড়ে গ্রাহক চাহিদা বৃদ্ধির ক্ষেত্রেও আরও বৃহত্তর পরিকল্পনারও প্রয়োজন রয়েছে বলে মত তাদের। সম্প্রতি শিল্পক্ষেত্র গুলির হালহকিকত জানতে এই বিষয়ে জাতীয় বাণিজ্য সংস্থা কর্তৃক একটি সমীক্ষাও চালানে হয়। ১০০-র বেশি সংস্থার উপর চালানো এই সমীক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও উঠে আসে।

কী বলছে শিল্পগোষ্ঠী গুলি ?

কী বলছে শিল্পগোষ্ঠী গুলি ?

দেশের এই কঠিন অবস্থায় সরকারী ব্যয় বৃদ্ধি, গ্রাহকদের হাতে সরাসরি নগদ স্থানান্তর এবং কর স্থগিতের উপর জোর দেওয়ার পক্ষেই মত প্রকাশ করেছে বেশিরভাগ শিল্পগোষ্ঠী গুলি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার পাশাপাশি এই সমীক্ষায় অংশগ্রহণ করে একাধিক বড় সংস্থার সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সংস্থা গুলিও।

সবথেকে ভালো অবস্থায় রয়েছে খাদ্যপণ্য উত্পাদনকারী সংস্থাগুলি

সবথেকে ভালো অবস্থায় রয়েছে খাদ্যপণ্য উত্পাদনকারী সংস্থাগুলি

পাশাপাশি এই সমীক্ষাতেই দেখা যাচ্ছে বর্তমানে বড় সংস্থাগুলি পুরোদমে কাজ করলেও একই সেক্টরের মাঝারি এবং ছোট আর্থাভাবের জেরে খানিক প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে। অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্য সামগ্রী উত্পাদনকারীরা দ্রুত হারে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে। গ্রাহক চাহিদা বজায় থাকায় বর্তমানে ৮০ শতাংশের বেশি ক্ষমতার সঙ্গে এই সংস্থা গুলি ময়দানে রয়েছে।

 তীব্র মন্দা অটোমোবাইল শিল্প

তীব্র মন্দা অটোমোবাইল শিল্প

লকডাউনের জেরে ধুঁকছে ভারতীয় অর্থনীতি। আর এরই মধ্যে ভারতীয় অটোমোবাইল সংস্থাগুলির রিপোর্ট বলছে, এপ্রিলে ভারতীয় বাজারে একটিও গাড়ি বিক্রি হয়নি। ফলস্বরূপ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি, হুন্ডাই, এমজি মোটর, টয়োটা-র মত সুবৃহৎ গাড়ি সংস্থাগুলি ডুবতে বসেছে। বাজারে চাহিদা না থাকায় তীব্র মন্দা গোটা অটোমোবাইল সেক্টর জুড়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+